এক্সপ্লোর

Shah Rukh Khan: 'দাদিকে ধন্যবাদ...', ৮৫ বছর বয়সী অনুরাগীর ভালবাসায় আপ্লুত কিং খান, জানালেন কৃতজ্ঞতা

'Jawan': শাহরুখ খান। বলিউডের রোম্যান্সের কিং। তাঁকে দেখলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় মহিলাদের, তাঁদের মধ্যে অল্পবয়সী যেমন আছেন তেমনই তাঁর কাজের অনুরাগী ৮৫ বছরের বৃদ্ধাও। 

নয়াদিল্লি: গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara) অভিনীত, অ্যাটলি (Atlee) পরিচালিত 'জওয়ান' (Jawan)। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই ছবি। সকলেই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন, বাদশাহি কামব্যাক করেছেন বলিউডের কিং। তাঁর হাত ধরে বছরের শুরুতে তো বটেই, ফের বছরের মাঝেও বিপুল লক্ষ্মীলাভ হচ্ছে বলিউডের। অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে একের পর এক ট্যুইট (অধুনা এক্স) করে চলেছেন কিং খান। সেখানেই এক ৮৫ বছর বয়সীর বৃদ্ধাকে দিলেন মিষ্টি উত্তর। ভাইরাল সেই ট্যুইট। 

'দাদি'কে ধন্যবাদ কিং খানের

শাহরুখ খান। বলিউডের রোম্যান্সের কিং। তাঁকে দেখলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় মহিলাদের, তাঁদের মধ্যে অল্পবয়সী যেমন আছেন তেমনই তাঁর কাজের অনুরাগী ৮৫ বছরের বৃদ্ধাও। 

সম্প্রতি 'এক্স'-এ এক শাহরুখ অনুরাগী, একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের 'জওয়ান' দেখতে গেছেন প্রেক্ষাগৃহে। তিনি বাদশাহর কোনও ফিল্ম মিস করেন না। ফলে 'জওয়ান' মুক্তি পেতে নাতিকে অনুরোধ করেন তাঁকে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য। তাঁকে ভিডিওয় বলতে শোনা যায়, 'আমি 'জওয়ান' দেখতে এসেছি। তোমরা তো আমাকে নিয়ে আসতে চাইছিলে না। কিন্তু আমি বললাম যে আমি তো যাবই। শাহরুখ খানের ছবি আমার খুব পছন্দ, আমার সব সিনেমা ভাল লাগে।' শেষে এও জানান যে 'জওয়ান' তাঁর বেশ ভাল লেগেছে।

এই ভিডিও আপলোড করা হয়েছে উদয়ন শুক্লা নামে এক নেটিজেনের হ্যান্ডল থেকে। তিনি লেখেন, 'প্রিয় শাহরুখ খান, আমার ৮৫ বছর বয়সী ঠাকুমা তোমার সবচেয়ে বড় ফ্যান, আমরা যাতে তাঁকে সিনেমাটা দেখতে নিয়ে যাই, সেই ব্যাপারে নিশ্চিত করেছে। ওঁর 'জওয়ান' খুব পছন্দ হয়েছে এবং উনি তোমাকেও খুব ভালবাসেন।'

 

এমন মিষ্টি ভিডিওর ঝটপট উত্তর দিতেও দেরি করেননি বাদশাহ। এই ভিডিও পুনরায় শেয়ার করে তিনি লেখেন, 'ঠাকুমাকে ধন্যবাদ... ওঁর জন্য অনেক ভালবাসা এবং আমি আশা করছি যেন ভবিষ্যতেও নিজের ফিল্ম দিয়ে ওঁর মুখে হাসি ফুটিয়ে যেতে পারি।'

আরও পড়ুন: Riteish-Genelia: অন্তঃসত্ত্বা জেনেলিয়া? 'আমার অসুবিধা নেই, কিন্তু...', গুজবের উত্তর দিলেন রিতেশ

শাহরুখের এই উত্তর মন জয় করেছে সকলের। আপাতত তাঁর 'জওয়ান' জয় করছে বক্স অফিস। বিশ্বজুড়ে এই ছবির আয়ের পরিমাণ ছাড়িয়েছে ৫৭৪ কোটি টাকা। একই বছরে দুটি ছবি মুক্তি পেয়েছে তাঁর, এবং দুটিই ব্লকবাস্টার হিট। বলাই বাহুল্য, তিনি 'কিং অফ বলিউড'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget