এক্সপ্লোর

SRK-Gauri Dance: হাতে হাত রেখে মঞ্চ মাতালেন শাহরুখ-গৌরী, রোম্যান্টিক নাচের ভিডিও ভাইরাল

Anant-Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের একেবারের শেষ দিনে নজরে এল 'কিং অফ রোম্যান্স'-এর জাদু। ডান্স ফ্লোরে পৌঁছলেন স্ত্রী গৌরী খানের হাত ধরে।

নয়াদিল্লি: গুজরাতের (Gujarat) জামনগরে (Jamnagar) অনুষ্ঠিত হওয়া অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) তিন দিন ব্যাপী প্রাক বিবাহ অনুষ্ঠান এখন লোকমুখে বহুল চর্চিত। সোশ্যাল মিডিয়া ভরেছে অনুষ্ঠানের অগুন্তি ছবি ও ভিডিওয়। তারকা খচিত অতিথি তালিকায় ছিলেন রিহানা থেকে বিল গেটস, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান সকলেই। এরই মাঝে ভাইরাল হল শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খানের (Gauri Khan) রোম্যান্টিক নাচের পারফর্ম্যান্স। 

'ম্যায় ইয়াহাঁ হুঁ', শাহরুখ-গৌরীর নাচ ভাইরাল

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের একেবারের শেষ দিনে নজরে এল 'কিং অফ রোম্যান্স'-এর জাদু। ডান্স ফ্লোরে পৌঁছলেন স্ত্রী গৌরী খানের হাত ধরে। পর্দায় একাধিক নায়িকার সঙ্গে তাঁর রোম্যান্স বারবার মন কেড়েছে দর্শকের। এবার তাঁর জীবনের আসল নায়িকাকে নিয়ে নাচতে দেখা গেল তাঁকে। তারকা দম্পতি রোম্যান্টিক নাচে মাতলেন, নেপথ্যে বাজল শাহরুখের জনপ্রিয় 'বীর জারা' ছবির 'ম্যায় ইয়াহাঁ হুঁ' গান। এই গানটি লাইভ গেয়ে শোনান উদিত নারায়ণ। সাদা পোশাকে চিরাচরিত চার্ম ছড়াতে দেখা গেল তাঁকে শাহরুখকে। তাঁর পাশে ঝলমলে রয়্যাল ব্লু রঙের লেহঙ্গায় গৌরীর যোগ্য সঙ্গত। পিকচার পারফেক্ট মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের নাচ শুরু হতেই দর্শকাসন ফেটে পড়ে উল্লাসে।

 

আরও পড়ুন: Aaradhya Bachchan New Look: অভিষেক-ঐশ্বর্যার মাঝে নয়া লুকে কিশোরী আরাধ্যা, তারকা-কন্যার ভিডিও ভাইরাল

তিন খানের পুনর্মিলন

অনুষ্ঠানের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বলিউডের তিন খান, শাহরুখ, সলমন ও আমির, একসঙ্গে মাতাচ্ছেন মঞ্চ। নিজেদের কায়দায় জনপ্রিয় 'নাটু নাটু' গানে নাচ করেন তাঁরা। এরপর তাঁদের সঙ্গে মঞ্চে যোগ দেন 'নাটু নাটু' তারকা রাম চরণও। 'সঙ্গীত' অনুষ্ঠানের সময়ে কিছুক্ষণ সঞ্চালকের ভূমিকাও পালন করেন কিং খান। অনুষ্ঠানের শেষে আরতির আয়োজন করা হয়। গৌরী ও ছোট ছেলে আব্রামের সঙ্গে পোজ দিতে দেখা যায় শাহরুখকে। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget