এক্সপ্লোর

Shah Rukh Khan: বিমানবন্দরে ঢোকার আগে গাড়ির চালককে কী বললেন শাহরুখ খান? ভাইরাল ভিডিও

Shah Rukh Khan: ছবির টিজার মুক্তির আগে 'পাঠান' নিয়ে কোনও কথা উচ্চারণও করেননি ছবির নির্মাতারা। ফলে জল্পনা ও আগ্রহ ছিল সকলের আরও বেশি। একাধিকবার শাহরুখের লুক নিয়ে গুজব রটেছে, ছবি ভাইরাল হয়েছে আরও কত কী!

নয়াদিল্লি: গোটা ভারত তাঁকে 'কিং অফ হার্টস' (King of Hearts) অর্থাৎ মনের রাজা বলেই চেনে। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আর তাঁকে দেওয়া এই নাম যে সার্থক তিনি বারবার প্রমাণ করে দেন। একে তো তাঁর অভিনীত অজস্র রোম্যান্টিক চরিত্র রয়েইছে তাঁর অফস্ক্রিনও তিনি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মেশেন সেটাও চোখে পড়ার মতো। এমনই এক মুহূর্ত আবারও ধরা পড়ল ক্যামেরায় এবং ভাইরালও হল। 

সম্প্রতি মুম্বই বিমানবন্দের বেশ ভোরবেলার দিকে পৌঁছন অভিনেতা। সানগ্লাস, মাস্ক পরে, চুলে পনিটেল করে গাড়ি থেকে নামতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, অভিনেতা পাড়ি দেন স্পেনের (Spain) উদ্দেশে। সেখানে বাকি রয়েছে 'পাঠান' (Pathaan) ছবির শ্যুটিং। বিমানবন্দরে পৌঁছে গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢোকার আগে কী ভেবে যেন নিজের গাড়ির চালককে জড়িয়ে ধরলেন। কোথাও যাওয়ার আগে নিজের মানুষদের সঙ্গে দেখা করে যাওয়ার মতো। হয়তো বা তাঁকে কানে কানে বললেন, 'সাবধানে থেকো'!

এরপর বিমানবন্দরের গেটে দাঁড়ানো সিআইএসএফ অফিসার কিং খানকে দেখে মাথা নেড়ে ভিতরে ঢুকতে দেন। তাঁকেও হাত জোড় করে ধন্যবাদ জানিয়ে ভিতরে প্রবেশ করেন শাহরুখ। এই ছোট্ট ভিডিও ক্লিপেই মজেছে নেট দুনিয়া, বিশেষত তাঁর অনুরাগীরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

প্রসঙ্গত, গত ২ মার্চ মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির প্রথম লুক ও টিজার। প্রিয় বাদশাহকে ফের বড়পর্দায় দেখার আশা বাড়িয়ে তুলেছে সেই টিজার, মত নেটিজেনদের।

আরও পড়ুন: Allu Arjun Update: 'একসঙ্গে পথ চলার ১১ বছর', স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অল্লু অর্জুনের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

ছবির টিজার মুক্তির আগে 'পাঠান' নিয়ে কোনও কথা উচ্চারণও করেননি ছবির নির্মাতারা। ফলে জল্পনা ও আগ্রহ ছিল সকলের আরও বেশি। একাধিকবার শাহরুখের লুক নিয়ে গুজব রটেছে, ছবি ভাইরাল হয়েছে আরও কত কী!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget