এক্সপ্লোর

Shah Rukh Khan: ন্যাশনাল স্কুল অফ ড্রামায় মেস চালাতেন, শাহরুখের বাবা চা বিক্রিও করেছিলেন!

Shah Rukh Khan News: মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান শাহরুখ। তাঁর ওপর বাবা মীর তাজ মহম্মদ খানের প্রভাব ছিল বিপুল পরিমাণে।

মুম্বই: তিনি কোনওদিন ভাবেননি অভিনেতা হবেন। বরং ঝোঁক ছিল খেলাধুলোয়। কিছুটা আকস্মিকভাবেই অভিনয়ের জগতে প্রবেশ। সেই কাহিনি শোনালেন শাহরুখ খান। সেই সঙ্গে জানালেন, কীভাবে সংসারের জন্য তাঁর বাবাকে লড়াই করতে হয়েছিল।


মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান শাহরুখ। তাঁর ওপর বাবা মীর তাজ মহম্মদ খানের প্রভাব ছিল বিপুল পরিমাণে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে শাহরুখ নিজেই সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, 'বাবা কোনওদিন বলেননি যে, ভবিষ্যতে আমার কী করা উচিত। বলার সুযোগও পাননি। কারণ আমার যখন ১৫ বছর বয়স, তখনই ওঁর মৃত্যু হয়। তবে কয়েকটা কথা উনি বলতেন, যা আমার আজও মনে আছে। বলতেন, যা ভাল লাগবে তাই করবে। পাশাপাশি বলতেন, কাজ কোরো। তবে কিছু না করলেও অসুবিধা নেই কারণ যারা কিছুই করে না তারা কামাল করে।' শাহরুখ যোগ করেন, 'উনি বলতেন, হকি অবশ্যই খেলো। উনি নিজে হকি খেলতেন। আমিও হকি খেলতাম। ভাল না খেললেও খেলতাম। খেলাধুলোয় ভীষণ উৎসাহ দিতেন।'


শাহরুখকে জিজ্ঞেস করা হয়, তাঁর প্রয়াত বাবা কী করতেন? শাহরুখের সহাস্য জবাব, 'কামাল করতেন। আইনজীবী ছিলেন, কিন্তু প্র্যাক্টিস করেননি কারণ ওঁর মনে হয়েছিল সেটা ঠিক নয়। ভারতের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাম্রপত্র পেয়েছিলেন। ১৪-১৫ বছর বয়সে স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খেটেছিলেন। মৌলানা আব্দুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন। তারপর আসবাবপত্রের বড় ব্যবসা শুরু করেন। সেটা ব্যর্থ হয়েছিল। ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেন। সেটাও মুখ থুবড়ে পড়ে। রেস্তোরাঁ করলেন। সেটাও চলল না। তারপর দিল্লির ওয়েলিংটন হাসপাতালের পিছনে স্বাধীনতা সংগ্রামীদের ছোট কিয়স্ক দেওয়া হতো। সেইরকম একটা কিয়স্কে উনি চা বিক্রি করতেন।'

আরও পড়ুন: Ballabhpurer Rupkotha Exclusive: 'বল্লভপুরের রূপকথা'-র সেটে ছিল ভূতের ঘর, সরানো যায়নি রহস্যময় সিন্দুক!


শাহরুখ জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামী হলেও কোনও সুবিধা নেননি তাঁর বাবা। কিং খান বলেন, 'বাবা রাজনীতিতে যোগ দেননি। সৎ ছিলেন। শেষ বয়সে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় মেস চালাতেন।' সেখানেই অভিনয়ের জগতের সন্ধান পান ছোট্ট শাহরুখ। তাঁর কথায়, 'অদ্ভুত কারণে আমি অভিনেতা হয়ে গিয়েছিলাম। আমার পরিবারের কেউ অভিনয়ের জগতে নেই। আমিও কখনও ভাবিনি অভিনেতা হব। আমি দিল্লির গোলমার্কেটে কলম্বাস স্কুলে পড়তাম। আর বারাখাম্বা রোডে মর্ডার্ন স্কুলে দিদিকে নিতে যেতাম। সাড়ে তিনটে-চারটে নাগাদ ওর ছুটি হতো। তার আগে একটা থেকে চারটে পর্যন্ত আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় বসে থাকতাম। সেখানে আমাদের দেশের মহান সব অভিনেতারা থাকতেন। রোহিনী হাতাঙ্গিরি, রাজেশ বিবেক, সুরেখা সিক্রি, রাজ বব্বর, অজিত ভাচানি, রঘুবীর যাদব। আমাকে সকলে খুব ভালবাসতেন। স্নেহ করতেন। কোলে বসে 'সূরজ কা সাতবা ঘোড়া দেখেছিলাম'। সব বড় অভিনেতাদের কাছ থেকে দেখেছি। তাঁদের রিহার্সাল দেখেছি। তাঁদের সঙ্গে রিহার্সাল করেছি। সেখান থেকেই অভিনয়ের হাতেখড়ি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget