এক্সপ্লোর

Shah Rukh Khan: দীপিকার সঙ্গে রূপচর্চা করছেন কিং খান, ভিডিও ভাইরাল

Bollywood Celebrity Updates: দুই তারকার রূপচর্চার সেই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি। 

মুম্বই: একসঙ্গে ত্বকের পরিচর্যা করছেন বলিউডের দুই তারকা শাহরুখ খান (Shah Rukh Khan) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর দুই তারকার রূপচর্চার সেই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি। 

দীপিকা পাড়ুকোনের সঙ্গে ত্বকের পরিচর্যা করছেন শাহরুখ খান-

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'পাঠান'। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন বড় পর্দায় ফের দেখছেন দর্শকেরা। এই জুটির জনপ্রিয়তা টের পাওয়া গিয়েছিল 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে। 'পাঠান' দিয়ে চতুর্থবারের জন্য জুটি বাঁধলেন তাঁরা। আর যা হওয়ার তাই হল। ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট হয়ে গিয়েছে এই ছবি। দর্শকেরা এখন বুঁদ হয়ে রয়েছেন শাহরুখ - দীপিকার নয়া রসায়নে। আর ফের একবার অন্যভাবে দেখা গেল দুই তারকার কেমিস্ট্রি। দীপিকা পাড়ুকোনের সদ্য লঞ্চ করা স্কিনকেয়ার ব্র্যান্ডের জন্য পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেল কিং খানকে ত্বকের পরিচর্যা করতে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

">

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভিডিওতে দেখা যাচ্ছে ধাপে ধাপে ত্বকের পরিচর্যা করছেন কিং খান। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছেন দীপিকা, সেভাবেই ধাপে ধাপে ত্বকের পরিচর্যা করছেন সুপারস্টার। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'এখানে কোনও গোপনীয়তা নেই যে আমি আমার কেরিয়ার শুরু করেছি এই সুদর্শন ব্যক্তির সঙ্গে। আর দেখতে দেখতে আমরা একসঙ্গে চারটে ছবিতেও অভিনয় করে ফেললাম। আর এবার আমরা একসঙ্গে ত্বকের পরিচর্যা করলাম ধাপে ধাপে অত্যন্ত মজার সঙ্গে। দেখে নিন সকলে।'

আরও পড়ুন - Rakhi Sawant: 'আমার নগ্ন ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দিয়েছে আদিল'

প্রসঙ্গত, পর্দায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রসায়ন কতটা জমজমাট, তা আমরা টের পেয়েছি আগেই। পর্দার বাইরেও দুই তারকার মধ্যে সম্পর্ক কেমন, তাও অজানা নয় অনুরাগীদের। ফের একবার নিজেদের রসায়ন সামনে এনে তাঁরা দেখিয়ে দিলেন যে, দীর্ঘদিন পর পর্দায় একসঙ্গে ফিরলেও তাঁদের রসায়নে কোনও মরচে পড়েনি। আর তাই দীপিকা পড়ুকোনের পোস্ট করা ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget