এক্সপ্লোর

Shah Rukh Khan on 'Devdas': শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস অবলম্বনে ভনশালীর 'দেবদাস'! প্রস্তাব পেয়েই সটান 'না' বলেন শাহরুখ, কেন?

Shah Rukh Khan: ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। সেখানেই এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল। 'দেবদাস' স্ক্রিনিংও হয়। এই ছবির কোন গল্প শোনালেন অভিনেতা?

নয়াদিল্লি: ২০০২ সালে মুক্তি পায় 'দেবদাস' (Devdas)। সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), জ্যাকি শ্রফ (Jackie Shroff) প্রমুখ। মুক্তির ২ দশক পেরিয়ে যাওয়ার পরও এখনও এই ছবি দর্শকের মনে টাটকা, অনেকের মতেই পরিচালকের অন্যতম সেরা কাজ। নিজের অভিনয় দক্ষতায় দর্শককে মন্ত্রমুগ্ধ করেছিলেন কিং খান। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্র করতে একেবারেই রাজি হননি তিনি? অভিনেতা নিজেই জানালেন সেই কথা। 

'দেবদাস' চরিত্রের ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, কীভাবে রাজি হলেন?

৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। সেখানেই এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল। 'দেবদাস' স্ক্রিনিংও হয়। অভিনেতা সেখানেই বলেন, 'এটা খুবই স্পেশাল ছবি। 'দেবদাস' এমন একটা ছবি যেটা মা দেখতে ভালবাসতেন, বাবা প্রায়ই এটা নিয়ে কথা বলতেন। দিলীপ কুমারের অন্যতম ক্লাসিক সিনেমা। এদেশে একাধিকবার এই ছবি তৈরি হয়েছে এবং এটি এমন এক পুরুষের গল্প যে মদ্যপান করে, প্রেমিকাকে কথা দিয়ে রাখে না, চলে যায়। আমার ছোটবেলায় এটার কোনও অর্থ খুঁজে পেতাম না আমি। অনেক বছর পর, শ্রী সঞ্জয় লীলা ভনশালী, যাঁকে আমি আমাদের সময়ের অন্যতম প্রতিভাবান পরিচালক বলে মনে করি, তিনি এসে বলেন 'আমি চাই তুমি দেবদাস করো'।' শাহরুখ জানান তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

তিনি বলেন, 'আমি বলেছিলাম, না, ও (চরিত্রটি) একটা হতভাগ্য, মদ্যপ। আমি দেবদাস হওয়ার পক্ষে খুবই 'কুল'!' এরপর ধীরে ধীরে পরিচালকের আশায় জল পড়তে শুরু করে। তবে বেরিয়ে যাওয়ার আগে নাকি সঞ্জয় লীলা ভনশালী বলে যান, 'তুমি না করলে এই ছবি আমি বানাব না, কারণ তোমার চোখদুটো দেবদাসের মতো। আমি অন্য কাউকে কাস্ট করব না।' এরপর এক বছর প্রায় এই ছবিতে হাত দেননি পরিচালক। তারপর আবার দেখা করেন ভনশালী ও শাহরুখ। অভিনেতা বলেন, 'আমি বললাম, 'আচ্ছা, যদি তুমি আমার মতো চোখ খুঁজে না পাও তাহলে আমি ছবিটা করব।' আবারও বলি, আমি সৌভাগ্যবান যে ঐশ্বর্যা ও মাধুরী, জ্যাকি শ্রফের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। ওই চরিত্রে কাজ আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।' 

তবে একইসঙ্গে তিনি এও বলেন যে তিনি চাইবেন না কেউ দেবদাসের মতো চরিত্রকে নিজের আদর্শ ভাবুন। তিনি বলেন, 'আমি এমন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি না যাঁরা মহিলাদের অসম্মান করেন। সত্যি বলছি। আমি চাইনি সিনেমায় এই চরিত্রটাকে কেউ পছন্দ করুক কারণ মানে একজন মহিলা চরিত্র আছেন এবং তার সঙ্গ দেওয়ার কথা দিতে পারে না। আমি চেয়েছিলাম এই চরিত্রটা মানুষের কাছে মেরুদণ্ডহীন মনে হোক। এমন মানুষ জীবনের আদর্শ হওয়া উচিত নয়। হ্যাঁ, চরিত্রায়ণ হয়তো ভাল হয়েছিল। আমি মনে করি ভনশালী সিনেমাটা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছিল। গোটা নাটকীয়তায় বুঁদ হওয়া যায় এবং সকলেই সেটা উপভোগ করেন। কিন্তু আমি মনে করি কারও দেবদাস হওয়ার ইচ্ছা থাকা ভাল। এই ছবি উপভোগ্য কিন্তু এমন চরিত্রকে বাড়ি নিয়ে যায় না কেউ।'

আরও পড়ুন: Sukesh-Jacqueline: জন্মদিনে অভিনেত্রীকে প্রমোদতরী উপহার সুকেশের, নাম রাখলেন 'লেডি জ্যাকলিন'

দেবদাসের চরিত্রে শাহরুখ খান, পার্বতী ওরফে পারোর চরিত্রে ঐশ্বর্যা রাই বচ্চন, চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিত মন জয় করেন সকলের। ছবির গানগুলি আজও শ্রোতাদের মনে টাটকা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget