এক্সপ্লোর

Shah Rukh Khan: ছোট চুল, হালকা দাড়ি, মারকাটারি অ্যাকশনে কিং খান, অনলাইনে ফাঁস 'জওয়ান'-এর দৃশ্য?

'Jawan': প্রসঙ্গত, এই ভিডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে, কারণ সেটি 'রেড চিলিজ্'-এর কপিরাইট নীতি লঙ্ঘন করছিল। কিন্তু ট্যুইটারে এখনও 'হ্যাশট্যাগ জওয়ান' ট্রেন্ড করছে।

নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান'-এর (Jawan) অ্যাকশন সিক্যোয়েন্স ফাঁস অনলাইনে (Action Sequence Leaked Online)? সোশ্যাল মিডিয়ায় এমনই গুঞ্জন। 'পাঠান' ছবির অভাবনীয় সাফল্যের পর 'জওয়ান' ছবিতে ফের দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে কিং খানকে। সেই শ্যুটিংয়েই ব্যস্ত তিনি। এরইমধ্যে শোনা যাচ্ছে অনলাইনে নাকি লিক হয়ে গেছে 'জওয়ান'-এ বাদশাহের অ্যাকশন দৃশ্য।

'জওয়ান'-এ অ্যাকশন দৃশ্য ফাঁস অনলাইনে?

সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট হলে তা ভাইরাল হতে তো বিশেষ সময় লাগে না। একটি পাঁচ থেকে ছয় সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়েছে তেমনই। সেখানে দেখা যাচ্ছে 'পাঠান' তারকা, ছোট চুল, হালকা দাড়ি মুখে গুণ্ডা পেটাচ্ছেন। মুখে একটা সিগারও ধরে রেখেছেন। স্লো-মোশনে শ্যুট করা ভিডিওটি। 

প্রসঙ্গত, এই ভিডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে, কারণ সেটি 'রেড চিলিজ্'-এর কপিরাইট নীতি লঙ্ঘন করছিল। কিন্তু ট্যুইটারে এখনও 'হ্যাশট্যাগ জওয়ান' ট্রেন্ড করছে। অনেকেই সেই ভিডিও এখনও পোস্ট করে চলেছেন। অনুরাগীরাও উচ্ছ্বসিত। অনেকেই রিট্যুইট করে চলেছেন সেই ভিডিও। 

এক অনুরাগী লেখেন, 'ট্যুইটারের এই মুহূর্তের পরিস্থিতি... এই ভাইরাল ক্লিপেই জওয়ান নিয়ে এমন উন্মাদনা। টিজার বা ট্রেলার মুক্তি পেলে কী হবে ভাবার বিষয়।' অপর একজন লেখেন, 'পাঠান তো ট্রেলার ছিল। জওয়ান পুরো দৈত্য হবে।' অপর একজন লিখেছেন, 'একটা ফাঁস হওয়া ভিডিও আর তাতেই সোশ্যাল মিডিয়া কেঁপে গেছে।'

প্রসঙ্গত, এর আগেও 'জওয়ান'-এর সেট থেকে শাহরুখের বিশেষ লুক ভাইরাল হয়ে গিয়েছিল। গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। ১ ফেব্রুয়ারি সেই লুকেই শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়ে যায় অভিনেতার একটি ছবি। সেই ছবিতে দেখা যায় শাহরুখ খানের গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। সকলেই উত্তেজিত। এক নেটিজেন মন্তব্য করেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লেখেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।'

আরও পড়ুন: Deepika Padukone: অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে লস এঞ্জেলেসে পাড়ি দিলেন দীপিকা

অ্যাটলির পরিচালনায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'জওয়ান'-এ মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সঙ্গে অবশ্যই থাকবেন নয়নতারা ও বিজয় সেতুপতি। এই ছবিতেও অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান, অর্থাৎ 'রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget