এক্সপ্লোর

Jawan: শাহরুখের সঙ্গে নাচে মজলেন নয়নতারা, 'জওয়ান'-র গানের টিজার প্রকাশ্যে

Shah Rukh on Jawan: 'জওয়ান' গানের টিজার শেয়ার করলেন শাহরুখ খান।

মুম্বই: মাস পেরোলেই 'জওয়ান' (Jawan) ছবির মুক্তি। আর এবার প্রকাশ্যে এল এই ছবির একটি গানের টিজার। ইন্সটাগ্রামে সেটি শেয়ার করেছেন খোদ শাহরুখ খান। টিজারে দেখা গেল শাহরুখের সঙ্গে নাচে মাতলেন নয়নতারা। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসেছে অনুরাগীরাও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রসঙ্গত, 'পাঠান'-র পর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি 'জওয়ান'। এই ছবি ঘিরে ইতিমধ্য়েই দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। সম্প্রতি প্রকাশ্য়ে এসেছিল এই ছবির প্রিভিউ, যা মাত্র একদিনের মধ্য়েই পেল ১০০ মিলিয়নেরও বেশি ভিউ। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ (Shah Rukh Khan) ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণি, সানায়া মালহোত্রার ঝলক মিলেছে প্রিভিউতে। চেরি অফ দ্য় কেক হিসেবে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও ছিল। লাল শাড়িতে একটি অ্যাকশন দৃশ্যে দেখা মিলেছে এই তারকার।

জানা যায়, 'জওয়ান'- এর প্রিভিউ সবার প্রথম সলমন খানকে (Salman Khan) দেখিয়েছিলেন কিং খান (Shah Rukh Khan)। প্রকাশ্যে এসেছিল 'জওয়ান' প্রিভিউ। আর তার ঠিক একদিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন লিখেছিলেন, 'পাঠান জওয়ান বন গয়া, দুর্দান্ত ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মজা এসে গেল বাহ্!' সলমনের এই পোস্টে আপ্লুত হয়ে ট্যুইটে উত্তর দিয়েছিলেন শাহরুখ খানও। তিনি লিখেছিলেন, 'প্রথমে ভাই, সেই কারণেই তো আপনাকে দেখিয়েছিলাম! আপনার শুভেচ্ছার জন্য এবং প্রথম টিকিট বুক করার জন্য ধন্যবাদ। ভালবাসা।'

'জওয়ান'-এর প্রিভিউ সামনে আসার পর থেকে ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা বেড়ে গেছে কয়েকগুন। ২ মিনিটের কিছু বেশি সময়ের এই প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পেয়েছে, তা ইতিমধ্য়ে চমক লাগিয়েছিল অনুরাগীদের মনে। 

আরও পড়ুন, সলমনকে বিয়ে ! সারলেন শুভদৃষ্টি ? সত্যি সামনে আনলেন পাক গায়ক

মূলত, বছরের শুরুতেই মুক্তি পায় 'পাঠান'। শাহরুখের এই ছবিতে বিশেষ চরিত্রে অংশ নেন সলমন খান। পাঠানের ছবিতে টাইগারের প্রবেশ দেখেছেন দর্শক। এবার 'টাইগার ৩' ছবিতে হাজির হবেন শাহরুখও। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে 'টাইগার ৩'। 'জওয়ান' মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। 

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget