এক্সপ্লোর

Shahrukh Khan Update: শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ছবির কাজ কতদূর এগোল?

সঞ্জয় দত্ত, আমির খানদের সঙ্গ কাজ করার পর এবং জুটি বেঁধেছেন রাজকুমার হিরানি এবং শাহরুখ খান। আর এই খবর জানার পরই দুজনের অনুরাগীরা রয়েছেন চরম উত্তেজনায়। কবে, মুক্তি পাবে তাঁদের ছবি। 

মুম্বই : কথায় বলে দর্শক সেই অর্থে নায়ক-নায়িকা দেখতেই সিনেমাহলে যান। আরও ভালো ভাবে বললে, নায়ক নায়িকার থেকে অভিনেতা-অভিনেত্রীদের দেখতে কিংবা স্টারদের দেখতেই দর্শকরা হলে যায়। যদিও কয়েকজন পরিচালক এমন ছবি বানান যে, শুধু অমুক পরিচালকের ছবি বলেই দর্শকরা ছবি দেখেন। সেখানে কে অভিনয় করল, তাতে দর্শকের কিছু যায় আসে না। এমনই ঘরানার পরিচালক রাজকুমার হিরানি। তাঁর 'মুন্নাভাই এমবিবিএস'ই বলুন কিংবা 'পিকে'। রাজকুমার হিরানীর ছবি মানেই মানুষের ভাললাগার এবং তা বক্স অফিসেও হিট। পরিচালকেরই এমন জনপ্রিয়তা। তা সেই পরিচালকের ছবিতে যদি অভিনয় করেন বলিউডের কিং খান, তাহলে তো বিষয়টা দাঁড়ায় সোনায় সোহাগা। সঞ্জয় দত্ত, আমির খানদের সঙ্গে কাজ করার পর এবং জুটি বেঁধেছেন রাজকুমার হিরানি এবং শাহরুখ খান। আর এই খবর জানার পরই দুজনের অনুরাগীরা রয়েছেন চরম উত্তেজনায়। কবে, মুক্তি পাবে তাঁদের ছবি। 

আরও পড়ুন - Amitabh in Mr. Natwarlal: কাশ্মীরে 'মিস্টার নটবরলাল' ছবির শুটিংয়ের ফাঁকে ক্রিকেটে মেতে বিগ বি, পোস্ট করলেন সেই ছবি

শাহরুখ খানকে পর্দায় শেষবার দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। কিন্তু, অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। শাহরুখ খানের কেরিয়ারেরও যেন একটা বৃত্ত সম্পূর্ণ হয়। ফের যেন শূন্য থেকেই শুরু করতে হচ্ছে কিং খানকে। বলিউডের বাদশার কোন ছবি মুক্তি পাবে, তা ঠিক না হলেও একাধিক ছবিতে কাজ করে চলেছেন তিনি। এরমধ্যে কাজ চলছে রাজকুমার হিরানির সঙ্গে ছবিটিরও। এই ছবিটি লিখেছেন রাজকুমার হিরানি স্বয়ং এবং কণিকা ধিঁলো ও অভিজাত যোশী। রাজকুমার হিরানি জানিয়েছেন, এই ছবিতে হাসি আর বিনোদনের কোনও অভাব থাকবে না। দর্শক অন্তত বিনোদনের কোনও অভাব পাবেন না। 

আরও পড়ুন - Khatron Ke Khiladi 11: কে জিতলেন 'খতরো কে খিলাড়ি'র ট্রফি? মৌনী রায়ের পোস্টে ফাঁস বিজয়ীর নাম

জানা যাচ্ছে গত একটা বছর ধরে লকডাউনের সময় ছবির চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে। এবং শুটিং শুরু হওয়া অপেক্ষামাত্র। অন্যদিকে বলিউডের বাদশা শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর 'পাঠান' ছবির শুটিংয়ে। এই ছবিতে কিং খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনকে। এই ছবির একটি গানের শুটিংয়ে সম্প্রতি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন স্পেনও ঘুরে এসেছেন। দক্ষিণের পরিচালক আটলির ছবিতেও দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবির শুটিংও তিনি করছেন পুনেতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget