এক্সপ্লোর

Amitabh in Mr. Natwarlal: কাশ্মীরে 'মিস্টার নটবরলাল' ছবির শুটিংয়ের ফাঁকে ক্রিকেটে মেতে বিগ বি, পোস্ট করলেন সেই ছবি

বাস্তবের মতোই ভার্চুয়াল জগতেও বিগ-বির অনুরাগীর সংখ্যা লক্ষ-লক্ষ। তাই সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন কিছু পোস্ট করলে, তা ভাইরাল হতে সামান্যই সময় নেয়। 

মুম্বই : বলিউড অভিনেতা-অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সময় কাটান। এমনটা যে শুধুমাত্র এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা করে থাকেন, মোটেই তা নয়। বরং, যাঁরা সেই অর্থে আগের প্রজন্মের, তাঁরাও সোশ্যাল মিডিয়ায় কম সক্রিয় নন। আর নামটা যদি, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হয়, তাহলে তো কোনও কথাই নেই। বাস্তবের মতোই ভার্চুয়াল জগতেও বিগ-বির অনুরাগীর সংখ্যা লক্ষ-লক্ষ। তাই সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন কিছু পোস্ট করলে, তা ভাইরাল হতে সামান্যই সময় নেয়। 

আরও পড়ুন - Radhe Shyam Update: 'রাধে শ্যাম'-র শ্যুটিংয়ে নায়িকা পূজা হেগড়ের উপর চটলেন প্রভাস? কী ঘটেছে?

এবারও যেমন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সাদা-কালো একটি ছবি পোস্ট করেছেন বিগ বি। ছবিটি ১৯৭৯ সালে মুক্তি পাওয়া 'মিস্টার নটবরলাল' সিনেমার শুটিংয়ের সময়। এই ছবির খানিকটা শুটিং হয়েছিল কাশ্মীরে। সেখানেই সেটে পরের শটের শুটিংয়ের আগের বিরতির সময়টায় ক্রিকেট খেলেছিলেন অমিতাভ বচ্চন। সেই ছবিটায় পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সাদা-কালো ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন হাসিমুখে ক্রিকেট ব্যাট হাতে ব্যাটিং করছেন। ছবির ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, 'শট নেওয়ার আগে যখন প্রস্তুতি চলছিল, তখন ক্রিকেট খেলছিলাম। তবে, ব্যাটটা একটু ছোট ছিল।'

আরও পড়ুন - Srijit Mukherjee Birthday: জন্মদিনে জেনে নিন সৃজিত মুখোপাধ্যায়কে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে তাঁর কোন কোন ছবি

বলাই বাহুল্য এই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রায় সাড়ে সাত লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। বিগ বি-র অনুগামীরা কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন। আর নামটা যখন অমিতাভ বচ্চন, তখন তাঁর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গিয়েছেন শ্বেতা বচ্চন থেকে অঙ্গদ বেদী, করিশ্মা তান্না থেকে রোহিত রায়ের মতো সেলিব্রিটিরাও। অমিতাভ বচ্চন এখন যদিও ব্যস্ত রয়েছেন সোনি টিভির জনপ্রিয় টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়ে। এবার এই জনপ্রিয় শোয়ের ১৩তম সিজন চলছে। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে সম্প্রতি দেখা গিয়েছে গত ২৭ অগাস্ট মুক্তি পাওয়া 'চেহরে' ছবিতে। যে ছবিতে বিগ বি ছাড়াও অভিনয় করেছেন ইমরান হাসমি এবং রিয়া চক্রবর্তীরা। এ ছাড়াও অমিতাভ বচ্চনের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, 'ব্রহ্মাস্ত্র', 'মে ডে' এবং 'ঝুন্ড'। 'দ্য ইনটার্ন'-এর হিন্দি রিমেকে ফের একবার তাঁকে এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে একসাথে স্ক্রিন শেয়ার করতে। 'পিকু' জুটি এই ছবিতেও সাফল্য পাবে, এমনটাই আশা করে রয়েছেন তাঁদের অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget