এক্সপ্লোর

Shahrukh Khan Update: ইচ্ছেপূরণ! মিশরের অনুরাগীর কাছে অটোগ্রাফ সহ ছবি-নোট পাঠালেন শাহরুখ খান

Shahrukh Khan Update: শনিবার একটি আপডেট শেয়ার করেন অশ্বিনী দেশপাণ্ডে। জানান, মিশরীয় ভক্তের মন রেখেছেন কিং খান। শাহরুখ খানের অটোগ্রাফ করা তিনটি ছবির সঙ্গে একটি হাতে লেখা নোট পৌঁছেছে সেখানে।

মুম্বই: আরও একবার তিনি প্রমাণ করলেন যে তিনিই 'কিং অফ হার্টস' (King of Hearts)। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আবারও একবার দেখিয়ে দিলেন যে তিনি সত্যিই 'বাদশাহ' (Badshah)। মিশরীয় ট্র্যাভেল এজেন্টের ইচ্ছে পূরণ করলেন কিং খান। স্বাক্ষর করা ছবি ও হাতে লেখা নোট পাঠালেন মিশরের অনুরাগীর উদ্দেশে।

নববর্ষের আগের রাতে, এক টুইটার ব্যবহারকারী, অশ্বিনী দেশপাণ্ডে (Ashwini Deshpande), জানিয়েছিলেন যে মিশরীয় এক ট্রাভেল এজেন্ট 'মানি ট্রান্সফার' সংক্রান্ত বিষয়ে তাঁকে বিশ্বাস করেন কারণ তিনি শাহরুখ খানের দেশ থেকে এসেছেন। পেশায় অধ্যাপক অশ্বিনী ট্যুইটারে লেখেন, 'মিশরে এক ট্রাভেল এজেন্টকে টাকা পাঠানোর দরকার ছিল। কিন্তু টাকা পাঠানোর সময় আমি কিছু সমস্যায় পড়ি। তখনই ওই ট্রাভেল এজেন্টে আমাকে বলেন, 'আপনি শাহরুখ খানের দেশের মানুষ? আমি আপনাকে বিশ্বাস করি। তাই টাকা ছাড়াই বুকিং আমি আগেই করে দিচ্ছি। আপনি আমাকে পরে টাকা দিয়ে দেবেন। অন্যক্ষেত্রে আমি মোটেই এটা করি না। কিন্তু শাহরুখ খানের জন্য যেকোনও কিছু করতে পারি।' আর ওই ট্রাভেল এজেন্ট আমার বুকিং করে দেন কোনও অগ্রিম টাকা ছাড়াই। সত্যিই শাহরুখ খান কিং।'

 

নিমেষে ভাইরাল হয় সেই ট্যুইট। দেশপাণ্ডে এরপর 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর কাছে মিশরীয় ভক্তের মেয়ের জন্য বলিউড তারকার একটি অটোগ্রাফ করা ছবির অনুরোধ করেন। ট্যুইট করে লেখেন, 'আমার স্বামী ও আমি আজ অবশেষে গল্পের নায়কের সঙ্গে দেখা করলাম! আমি ওঁকে বললাম যে কীভাবে তাঁর কীর্তি প্রশংসিত হয়েছে। রেড চিলিস এন্টারটেনমেন্ট: শাহরুখ খানের অটোগ্রাফ সমেত একটা ছবি ওঁর মেয়ের জন্য পাঠানো সম্ভব হলে উনি খুব খুশি হবেন। এটা করা সম্ভব হলে জানাবেন। ধন্যবাদ।'

আরও পড়ুন: Vidyut Jammwal Update: ৬ ব্যক্তির দুটো করে আঙুলের কেরামতি, বিদ্যুৎ জামওয়ালের ভিডিওয় হতবাক নেটিজেন

শনিবার এরপরের আপডেট শেয়ার করেন অশ্বিনী। মিশরীয় ভক্তের মন রেখেছেন কিং খান। শাহরুখ খানের অটোগ্রাফ করা তিনটি ছবির সঙ্গে একটি হাতে লেখা নোট পৌঁছেছে সেখানে।

অশ্বিনী দেশপাণ্ডে লেখেন, 'এই গল্পের অত্যন্ত সুখকর একটি সমাপ্তি। এসআরকের সই করা তিনটি ছবি এসে পৌঁছেছে আজ, একটিতে মিশরীয় ট্রাভেল এজেন্টের জন্য মিষ্টি বার্তা সমেত, একটা তাঁর কন্যার জন্য এবং একটা আমার জন্য।' তিনি ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকেও এবং অবশ্যই কিং খানকে। 

 

হাতে লেখা নোটে শাহরুখ লেখেন, 'অপর ভারতীয়র প্রতি সদয় হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি খুব দয়ালু এবং উদার। আপনার মতো ভাল মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget