এক্সপ্লোর

Shah Rukh Khan: বাদশাকে উদযাপন করতে ব্যস্ত অনুরাগীরা, 'জওয়ান' মুক্তির আগের রাতে ঘুম আসেনি শাহরুখেরও!

Shah Rukh on Jawan: আজ সোশ্যাল মিডিয়ায় শাহরুখের নতুন ছবির জন্য শুভেচ্ছার ঢল। বলিউড থেকে শুরু করে দক্ষিণী তারকা.. সবাই শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে।

কলকাতা:  রাত পোহালে 'জওয়ান' (Jawan) মুক্তি... অপেক্ষায় জাগছিল গোটা দেশ। কিন্তু যাঁকে ঘিরে এই উন্মাদনা, উচ্ছ্বাস, আবেগ.. ছবি মুক্তির আগেরদিন দুচোখের পাতা এক করতে পারেননি তিনিও! দিনের আলো ফুটতে না ফুটতেই দিকে দিকে উচ্ছ্বাস। কোথাও শাহরুখের গলায় পরানো হল মালা, দুধ দিয়ে স্নান করানো হল তাঁর ছবিকে। কোথাও আবার শাহরুখের ছবি নিয়ে বের হল ব়্যালি। সেই সমস্ত টুকরো টুকরো ছবি ধরা রইল স্বয়ং কিং খানের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। (social media) 

আজ সোশ্যাল মিডিয়ায় শাহরুখের (Shah Rukh Khan) নতুন ছবির জন্য শুভেচ্ছার ঢল। বলিউড থেকে শুরু করে দক্ষিণী তারকা.. সবাই শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। তাঁদের পাল্টা ধন্যবাদ দিয়েছেন শাহরুখও। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ব়্যালির একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শাহরুখ। তাঁর ছবি, নতুন ছবির পোস্টার নিয়ে ব়্যালিতে হাঁটছেন অনুরাগীরা। শাহরুখের ফ্যানক্লাবের পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও। সেখানে লেখা হয়েছে, 'ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়ে গিয়েছে বড়পর্দার রাজাকে আরও একবার আহ্বান জানানোর প্রস্তুতি। 'জওয়ান'-একটা মাস হিস্টিরিয়ায় পরিণত হয়েছে।' 

শাহরুখ এই এক্সটির উত্তরে লেখেন, 'তোমাদের সবাইকে ভীষণ ভালবাসি। আশা করি, তোমরা শো-টা উপভোগ করবে। তোমরা থিয়েটারে যাবে এমনভাবে.. এটা দেখার জন্যই তো রাত জেগেছি আমি! সবাইকে অনেক ভালবাসা আর ধন্যবাদ।'

 

অন্যদিকে, কলকাতায় প্রথম দিনের প্রথম শো ছিল ভোর ৫টায়। সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর আকাশের মুখ ভার। তবে তাতে কী টলল 'জওয়ান' ঝড়? ভিড়ে ছবিটা বলে দিচ্ছে, একটুও না। সকাল ৫টা থেকে শুরু করে শহরের একাধিক প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। শুধু কলকাতা কেন, গোটা দেশের ছবিটা প্রায় একই রকম। 'এক্স' অ্যাকাউন্টে প্রত্যেকেই শেয়ার করে নিচ্ছেন 'জওয়ান' দেখা অভিজ্ঞতা। 

সকাল থেকে শুধু সাধারণ মানুষেরা নন, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ভিড় জমিয়েছিলেন তারকারাও। আজ তাঁরা আর রুপোলি পর্দার তারকা নন, এক্কেবারে শুধুই শাহরুখ অনুরাগী। অনেকই যথেষ্ট দূর থেকে এসেছেন শাহরুখের ছবি প্রথমদিনই দেখে ফেলার জন্য। কোনও স্পয়েলার নয়.. সবার আগে শাহরুখের ছবি দেখে নিজেরাই বিচার করতে চান তাঁরা। 

আরও দেখুন: Jawan Reaction: ভোর পাঁচটায় 'জওয়ান' দেখতে প্রেক্ষাগৃহে নীল-তৃণা, কতটা মন ভরাল শাহরুখের নতুন ছবি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget