এক্সপ্লোর

Shah Rukh Khan: 'আমি তো বাবা, আপনার কাছে দয়াভিক্ষা করছি', সমীর ওয়াংখেড়েকে লিখেছিলেন শাহরুখ খান!

Shah Rukh Khan News: শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। কিং খানের প্রত্যেকটা মেসেজেই ঝরে পড়ছে আকুতি। শাহরুখ লিখছেন, সমীর সাব, আমি কী আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি?'

কলকাতা: যখন তাঁর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য মুখিয়ে ছিল গোটা দেশ, যখন তাঁকে দাগিয়ে দেওয়া হচ্ছিল একের পর এক অভিযোগে, তখন চুপ ছিলেন তিনি। চুপ। কেবল ছেলের সঙ্গে দেখা করে জেল থেকে বেরিয়ে, মিডিয়ার ফ্ল্যাশের সামনে হাত জোড় করেছিলেন তিনি। তারপরে উঠে গিয়েছিলেন গাড়িতে। মায়ানগরী তাঁকে 'বাদশা' বলে। পৃথিবী জুড়ে তাঁর অনুরাগী। কিন্তু ছেলে যখন জেলে, তখন তাঁর মনের ভিতরের তোলপাড় কাউকে জানতে দেননি তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan) নয়, তিনি তখন শুধুই এক বাবা। 

বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরণী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছেন শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।

শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। কিং খানের প্রত্যেকটা মেসেজেই ঝরে পড়ছে আকুতি। শাহরুখ লিখছেন, সমীর সাব, আমি কী আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?'

এখানেই শেষ নয়, একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, 'এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।'

শাহরুখ অপর একদিন লিখেছিলেন, 'এই ঘটনা আরিয়ানের কাছে একটা বড় শিক্ষা। কথা দিচ্ছি, জেল থেকে বেরনোর পরে ও অন্য মানুষ হবে। আমি, আপনি, সবাই ওর জন্য গর্ব করব একদিন। নতুন প্রজন্মের পাশে থাকুন দয়া করে। আরিয়ানকে আর একটা সুযোগ দিন। ওকে বাড়ি ফিরতে দিন। আরিয়ান ভেঙে পড়ছে।'

বার বার বার্তা গিয়েছে সমীরের কাছে। তবে বৃথা হয়েছিল শাহরুখের যাবতীয় আকুতি। সে সময়ে সেই সমস্ত মেসেজ খুলেও দেখেননি সমীর। তবে আরিয়ান জেল থেকে ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশীট পেশ করে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে মাদক নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget