এক্সপ্লোর

Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

Lifestyle Tips: টানা ঠিকমতো ঘুম না হলে শরীরে একাধিক প্রভাব পড়তে বাধ্য। সমস্যা হয় কাজেও।

কলকাতা: রাতভর এপাশ-ওপাশ, ভাল করে ঘুমই হয়নি। হলেও বারবার ভেঙেছে ঘুম। কোনওদিন এমন হলে, পরদিন কাজের জায়গায় বা পড়াশোনার কেমন প্রভাব পড়ে তা অনেকেই অভিজ্ঞতায় রয়েছে। মনসংযোগ হয় না, অসম্ভব ক্লান্তি আসে শুরুতেই। বারবার চা-কফিতেও যায় না সেই ক্লান্তি। একই সমস্যা হয় রাত জেগে সিনেমা-সিরিজ দেখলেও। অর্থাৎ পর্যাপ্ত ঘুম না হলে কাজ করার কোনও এনার্জিই থাকে না শরীরে। 

টানা ঠিকমতো ঘুম না হলে শরীরে একাধিক প্রভাব পড়তে বাধ্য। বিশেষজ্ঞরা বলে থাকেন, শুধু ক্রনিক ঘুমের সমস্যাই নয়, একদিনও যদি ঠিকমতো ঘুম না হয় তাহলেও প্রভাব পড়বে শরীরে। শারীরবৃত্তীয় কাজ এবং মানসিক স্থিতি ঠিক থাকার জন্য ঘুম অবশ্য প্রয়োজনীয়।

ঘুমের মানের উপরেই কর্মক্ষেত্রে একজনের কাজের দক্ষতা, কাজের মান এবং ব্যবহার নির্ভর করে। মস্তিষ্ক সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষ করে দেখা গিয়েছে, চিন্তাশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে আসে যদি ঠিকমতো ঘুম না হয়। ঠিকমতো পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। ইচ্ছাশক্তি, কাজ করার জন্য ইতিবাচক মানসিকতা, মনসংযোগ করার ক্ষমতা- এগুলিও নির্ভর করে রাতভর ঘুমের মানের উপর। 

সবসময় ঘুমের মান ভাল হয় না। নিরুপদ্রব ঘুম আমাদের হাতেও থাকে না সবসময়। তাই ঠিকমতো ঘুম না হলেও পরদিন ঠিকমতো কাজ করে যেতেই হবে। কীভাবে করা হবে সেই কাজ?

কাজ বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক:
যদি সম্ভব হয় তাহলে কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জোর করে কিছু করার চেষ্টা না করাই ভাল। প্রচুর লোকজনের সঙ্গে কথা বলতে হবে এমন কাজ এড়িয়ে যাওয়াই ভাল। নিখুঁত মনসংযোগ চাই এমন কাজও না করাই ভাল। নিতান্তই প্রয়োজন হলে দিনের শুরুতেই এই কাজ করে নেওয়া ভাল।

নিজের উপর চাপ নয়:
জোর করে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়। তাই ক্লান্ত থাকলে নিজের উপর অতিরিক্ত চাপ দেবেন না। যতটা পারবেন ততটাই কাজ করবেন। ক্লান্তি বা ঘুম কাটাতে ছোট ছোট বিরতি নিন। প্রয়োজনে কয়েক কাজ বেশি চা বা কফি খেতে পারেন।

নোট তৈরি:
যদি একাধিক ছোট ছোট কাজ করতে হয় আপনাকে। ক্লান্তি থাকলে ভুলে যাওয় সম্ভব। সেই সমস্যা কাটাতে একটি ছোট নোট তৈরি করুন। তাতে লিখে রাখতে পারেন কী কী করতে হবে। পরে সেই নোট দেখিয়ে মিলিয়ে নেবেন আপনার কাজ।

খাওয়া-দাওয়ায় নজর:
একেই ঘুম হয়নি, শরীর খুবই ক্লান্ত। তাই এদিন ইচ্ছে করলেও অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না। তাতে হজমের সমস্যা তৈরি হবে। তার বদলে যতটা সম্ভব সহজপাচ্য খাবার খান। অফিসে থাকলে দুপুরে ভারী খাবার এড়িয়ে চলুন। নাহলে আরও বেশি ঘুম পাবে।

তবে এই কাজগুলি সবসময়ই সাময়িক। সুস্থ হওয়ার একমাত্র ওষুধ পর্যাপ্ত ঘুম। প্রয়োজনে রাত জাগা বন্ধ করুন। অফিসে নাইট শিফট থাকলে সম্ভব হলে কয়েকদিনের জন্য় শিফট বদলের আবেদন করুন। সমস্যার বাড়াবাড়ি হলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: ডেঙ্গি পরবর্তী পর্যায়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য মেনুতে কোন কোন খাবার অবশ্যই রাখবেন?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget