এক্সপ্লোর

'Pathaan': 'পাঠান' ম্যাজিক অব্যাহত, কিং খানের হাত ধরে খুলছে দেশের ২৫টি বন্ধ হয়ে যাওয়া 'সিঙ্গল স্ক্রিন'

'Pathaan' Update: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।

নয়াদিল্লি: প্রায় ৪ বছর পর ফের বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। রাত পোহালেই ২৫ জানুয়ারি। মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ (Sidharth Ananda) পরিচালিত 'পাঠান' (Pathaan)। অগ্রিম বুকিং চালু হতেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এই ছবির। অনুরাগীদের মতে এটাই শাহরুখ খানের ম্যাজিক। আর কিং খানের ম্যাজিক এমনই, যে এই ছবির হাত ধরে খুলছে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল-স্ক্রিন (Single Screens) প্রেক্ষাগৃহ।

'পাঠান'-এর হাত ধরে খুলছে একাধিক সিঙ্গল স্ক্রিন

'পাঠান' ছবির বক্স অফিস কালেকশন কেমন হবে বা ছবির গল্প দর্শক কতটা ভালবাসবেন সেসব তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই ছবির মুক্তির সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরছে দেশজুড়ে প্রায় ২৫টি সিঙ্গল-স্ক্রিনের। বন্ধ হয়ে যাওয়া একগুচ্ছ সিঙ্গল-স্ক্রিন ফের খুলছে 'পাঠান' মুক্তির হাত ধরে। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।

ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলবে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

প্রসঙ্গত, 'পাঠান' ছবির দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন বলিউডের ট্রেড অ্যানালিস্টরা। তরণ আদর্শ বলেন, 'আমরা সকলেই জানি, প্রায় ৪ বছর পর শাহরুখ খান বড়পর্দায় ফিরছেন তাও একেবারে আদ্যোপান্ত অ্যাকশন ছবির হাত ধরে, এবং ছবির প্রচারেই ম্যাজিক হয়ে গেছে। মানুষ এই ছবি নিয়ে কথা বলছেন। ২০২৩ সালের প্রথম বড় রিলিজ এটি, ফলে সকলের চোখ এই ছবির দিকে।' তাঁর আশা, এই ছবি বক্স অফিসে অন্তত ৪০ থেকে ৫০ কোটি টাকা দিয়ে খাতা খুলবে। ছবির বিপুল পরিমাণ টিকিট অগ্রিম বুকিং প্রসঙ্গে তরণ আদর্শ বলেন, 'এর থেকেই প্রমাণ হয় যে দর্শক বড় মনোরঞ্জক ছবি বড়পর্দাতেই দেখতে চান।'

আরও পড়ুন: Kangana Back on Twitter: প্রায় ২০ মাস পর ট্যুইটারে ফিরলেন কঙ্গনা, 'ভাল লাগছে', পোস্টে জানালেন

চলচ্চিত্র প্রযোজক এবং ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহরের মতে 'পাঠান'-এর অগ্রিম টিকিট বিক্রি সমগ্র বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আত্মবিশ্বাস এনেছে। কারণ ২০২২ সালে বিশ্বব্যাপী সিনেমা এবং দক্ষিণ ভারতের সিনেমাগুলির সঙ্গে শক্তিশালী প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছিল হিন্দি ছবিগুলিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget