এক্সপ্লোর

Dunki Vs Salaar : বছরশেষে বক্সঅফিসে মহাসংগ্রাম, ক্রিসমাসে মুখোমুখি শাহরুখ ও প্রভাস

Salaar Vs Dunki : আগামী ক্রিসমাসে এসআরকে বনাম প্রভাসের বক্সঅফিস সংগ্রাম হতে চলেছে।  শাহরুখের 'ডাঙ্কি'র  মুখোমুখি হবে প্রভাসের 'সালার'।

মুম্বই : দীপাবলি, পুজো, ইদ বা ক্রিসমাস - বছরের এই সময়গুলো মানেই বক্সঅফিসে বড় টক্কর । রাজায় রাজায় লড়াই। এবার বড়দিনের সময়টাও সিনেদুনিয়ার জন্য বড় দিনই হতে চলেছে। ২০২৩ এর ক্রিসমাসে বক্সঅফিসে আসছে মহাসংগ্রাম। মুখোমুখি টক্করে শাহরুখ খান ( Shah Rukh Khan )  এবং প্রভাস ( Prabhas )  ! ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই খবর জানিয়েছেন সবাইকে। এর আগে ২০২৮ সালে KGF-এর সংঘর্ষ হয়েছিল জিরোর সঙ্গে। যদিও বক্সঅফিসে ব্যবসার দৌড়ে কেজিএফ ছাপিয়ে যায় জ়িরোকে। 

X প্ল্যাটফর্মে একটি পোস্ট করে তরণ জানিয়েছেন, আগামী ক্রিসমাসে এসআরকে বনাম প্রভাসের বক্সঅফিস সংগ্রাম হতে চলেছে।  শাহরুখের 'ডাঙ্কি'র  মুখোমুখি হবে প্রভাসের 'সালার'। এই ক্রিসমাসে। ছবির ডিস্ট্রিবিউটাররা নাকি একটি মেইল পেয়েছেন, যাতে জানানো হয়েছে যে সালার এই ক্রিসমাসেই মুক্তি পাবে। ডিসেম্বর মাসের ২২ তারিখে ছবি মুক্তি পাবে। এই খবর আনুষ্ঠানিকভআবে প্রযোজকেরা জানাবেন। 

পাঠান ও জওয়ানের মারকাটারি সাফল্যের পরই শাহরুখ ঘোষণা করেছিলেন যে ক্রিসমাসের ছুটিতে আসবে তাঁর আরেকটি ছবি। তবু তারই মাঝে চমক। শাহরুখের 'ডাঙ্কি'র সঙ্গে প্রভাসের ছবি একই দিনে মুক্তি পাবে। এখন প্রভাসের অনুরাগীরা না শাহরুখের অনুরাগীরা, সিনেমার টিকিট কেটে কারা হল কানায় কানায় ভরিয়ে তুলবেন, প্রতীক্ষা থাকবে তারই। 

প্রভাসের আসন্ন ছবি 'সালার' নিয়ে অভিনেতার অনুরাগী মহলে উন্মাদনা ক্রমশই বাড়ছে। এই ছবির মুক্তির তারিখ পিছিয়েছে একাধিকবার। এরই মধ্যে জানা গিয়েছে, ৩৫০ কোটি টাকায় ইতিমধ্য়েই বিক্রি হয়ে গেছে এই ছবির সত্ত্ব। কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় এই ছবিটি মুক্তি পাবে। প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire)-এর মুক্তির অপেক্ষায় বহু দর্শক। 

অন্যদিকে জওয়ান মুক্তির পর থেকে তো শাহরুখ ভক্তদের উন্মাদনার শেষ নেই। এরপর রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' (Dunki) নিয়ে দর্শকের আশার পারদও ঊর্ধ্বমুখী। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান (Shahrukh Khan) ও তাপসী পান্নু (Tapsee Pannu)। 

জওয়ানের সাফল্যের পর শাহরুখ বলেছিলেন, 'আল্লাহ খুব দয়া করেছেন। আমাদের পাঠান খুব ভাল চলেছে। জওয়ানের উপর আরও সদয় হয়েছেন তিনি.।' তিনি আরও বলেন, তিনি কেরিয়ারের গত ২৯ বছরে যা কাজ করেছেন, তার  থেকে বেশি পরিশ্রম করছেন এখন। কঠোর পরিশ্রম করবেন আগামীদিনেও।  

এখন দেখার প্রভাস ফ্যান ক্লাব নাকি শাহরুখের ভক্তরা , কারা পছন্দের নায়কের ছবি হিট করাবেন> 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget