এক্সপ্লোর

Shah Rukh On World Cup Final :'খেলায় সবসময় ২-১টা খারাপ দিন আসে' হারের পরও টিম-রোহিতকে ভালবাসায় ভরালেন শাহরুখ

Shah Rukh On India's Loss In World Cup Final: “ভারতীয় দল যেভাবে এই পুরো টুর্নামেন্ট খেলেছে তা সম্মানের বিষয় এবং তারা দুরন্ত মনোবল এবং ধৈর্যের নিদর্শন দেখিয়েছে'' বার্তা কিং খানের।

কলকাতা : ২০০৩-এর বদলা হল না ২৩-এ। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানল ২৩-এর বিশ্বকাপে অজেয় টিম-রোহিত। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হল ব্যাগি গ্রিন ব্রিগেড। রবিবার রাতে মন ভাঙল আসমুদ্রহিমাচলের। তবে মন খারাপের মাঝে টিম-রোহিতের পাশে দাঁড়িয়ে তাঁদের বাহবায় ভরিয়ে দিলেন কিং খান (Shah Rukh Khan )। রবিবার আমদাবাদে মাঠে (Narendra Modi Stadium )উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ও পুত্র-কন্যা। আগাগোড়া টিম-ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছেন শাহরুখ। আর সেই স্পিরিট বজায় রাখলেন ভারত ম্যাচ হেরে যাওয়ার পরেই। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ইতিবাচক বার্তা ( Shah Rukh Khan on World Cup loss )।  

অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর, শাহরুখ তার এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা দেন। তিনি লেখেন, “ভারতীয় দল যেভাবে এই পুরো টুর্নামেন্ট খেলেছে তা সম্মানের বিষয় এবং তারা দুরন্ত মনোবল এবং ধৈর্যের নিদর্শন দেখিয়েছে। এটি একটি খেলা এবং সবসময় এর একটি বা দুটি খারাপ দিন আসে।  দুর্ভাগ্যবশত আজ এটি ঘটেছে...কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ক্রিকেটে আমাদের ক্রীড়াজগতে সাফল্যের উত্তরাধিকার নিয়ে আমাদের এত গর্বিত করার জন্য .. সারা ভারতকে এত আনন্দ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালবাসা। তোমরা আমাদের গর্বিত করেছ।” 

এদিন কার্যত নক্ষত্রখচিত ছিন নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গ্যালারি ভরে যায় নীল-তরঙ্গে। সেলেব ও স্টার-কিডদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন শানায়া কাপুর, আশা ভোঁসলে,  আয়ুষ্মান খুরানা এবং বিবেক ওবেরয় সহ অনেকে। ছিল শাহরুখ পুত্র আব্রাম খান ও কন্যা সুহানা। গ্যালারি এককথায় ছিল চাঁদের হাট।   শাহরুখ এবং গৌরী খানের কাছেই বসেছিলেন দীপিকা এবং রণবীর সিং। দীপিকার সঙ্গে তাঁর বোন আনিশা এবং  বাবা, ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনও ছিলেন। 

 রণবীর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে বার্তা দেন, 'কিছু উঁচু, কিছু নিচু। কিছু ভালো দিন, কিছু খারাপ দিন। কিছু জয়, কিছু হার। এটাই খেলা। এটাই জীবন। আমরা সবাই হতাশ, কিন্তু আসুন আমরা আমাদের খেলোয়াড়দের তাদের সর্বস্ব দেওয়ার জন্য সাধুবাদ জানাই।' 

 টিমইন্ডিয়াকে নিয়ে সোশ্যালে গর্বপ্রকাশ করেন অমিতাভ বচ্চনও। তিনি লেখেন,' আপনাদের দুর্দান্ত টিম .. শুধু দেখুন, কতজন প্রাক্তন চ্যাম্পিয়ন এবং বিজয়ীকে আপনারা এই বিশ্বকাপে দুর্মুশ করেছেন .. আপনারা সেরা .. এবং তাই থাকবেন'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget