এক্সপ্লোর

Shahid Kapoor: 'সব নায়িকার থেকেই ছোট লাগবে তোমায়, কাস্ট করব কি করে?' শুনতে হয়েছিল শাহিদকে

Shahid Kapoor's Old Story: শাহিদ বলেছেন, 'আমায় বিভিন্ন পরিচালক প্রযোজকের কাছে গিয়ে শুনতে হত, 'তোমার ছবি তো বক্সঅফিসে সাফল্য পাচ্ছে, কিন্তু তোমায় কোন হিরোইনের বিপরীতে কাস্ট করব?'

কলকাতা: ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়ক তিনি। অনুরাগীদের একের পর এক উপহার দিয়েছেন হিট ছবি। তবে সহজ ছিল না এই সফরটা। একের পর এক ছবি থেকে বাতিল হয়েছেন তিনি। কেউ বলেছেন, তাঁকে নাকি কোনও নায়িকার সঙ্গেই মানাবে না, কেউ আবার বলেছেন, তাঁকে নায়ক বলে কেউ মেনেই নেবেন না! শাহিদ কপূর (Shahid Kapoor)। সদ্য তিনি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রিতে তাঁর পা রাখার সেইসব দিনের কথা। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহিদ বলেছেন, 'আমায় বিভিন্ন পরিচালক প্রযোজকের কাছে গিয়ে শুনতে হত, 'তোমার ছবি তো বক্সঅফিসে সাফল্য পাচ্ছে, কিন্তু তোমায় কোন হিরোইনের বিপরীতে কাস্ট করব? তোমায় তো সবার সামনেই বয়সে ছোট লাগবে। বাচ্চা লাগবে। আর তাছাড়া, তোমার মধ্যে যথেষ্ট পুরুষত্ব নেই। ফলে তোমায় যে কোনও হিরোইনের বিপরীতে কাজ করানো মুশকিল।' 

এখানেই শেষ নয়, শাহিদকে শুনতে হয়েছিল, 'তোমার কিচ্ছু হবে না। কারণ ইন্ডাস্ট্রি ৫ বছরে মাত্র ১জন হিরোকেই মেনে নিতে পারে।' তিনি ইন্ডাস্ট্রিতে আসার ২ বছর আগে এসেছিলেন ঋত্বিক ও বিবেক। সবাই বলছিলেন, গত ৩ বছরে ২ জন হিরোকে ইতিমধ্যেই মেনে নিয়েছি ইন্ডাস্ট্রি। এরপরে আর কোনও হিরোকে জায়গা দেবে না।' 

অথচ, এই সমস্ত প্রতিকুলতা পেরিয়েই নিজের জায়গা তৈরি করার জন্য অনবরত চেষ্টা করেছেন শাহিদ। ফলও পেয়েছেন হাতে নাতে। একের পর এক হিট ছবি, নায়িকাদের সঙ্গে দুর্দান্ত জুটি... শাহিদ প্রমাণ করে দিয়েছেন, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শক.. সবাই ভালবেসেছেন তাঁকে। 

সদ্যই 'জব উই মেট' ছবির একটি অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন শাহিদ। এই ছবি পরিচালনা করেছিলেন, ইমতেয়াজ আলি (Imtiaz Ali)। সেই সময় তিনি পরিচালনার জগতে বেশ নতুন। স্মৃতিচারণায় শাহিদ বলেছিলেন, প্রথম দিন ইমতেয়াজ তাঁর বাড়িতে আসেন ছবির চিত্রনাট্য নিয়ে। শাহিদ সেই চিত্রনাট্য হাতে নিয়ে দেখেছিলেন, সেখানে লেখা রয়ে, 'গীত' (Geet)। নায়ক জানতে চান, এই নামের অর্থ কী? ইমতেয়াজ জানান, এটি ছবির নায়িকার নাম। বিরক্ত হয়ে শাহিদ সেই চিত্রনাট্য ফিরিয়ে দেন। বলেন, এরপরে কোনও নায়ককে চিত্রনাট্য দিতে হলে, তার ওপর যেন কোনও নায়িকার চরিত্রের নাম না থাকে। 

এর পরেরদিন আবার নতুন করে চিত্রনাট্য নিয়ে শাহিদের কাছে ফিরে আসেন ইমতেয়াজ। সেই চিত্রনাট্যের ওপরে লেখা ছিল 'ট্রেন'। চিত্রনাট্য গ্রহণ করলেও, নামটা মনে ধরেনি শাহিদের। সেই কথা তিনি জানান ইমতেয়াজকে। সেইসময়ে বাড়িতে বসে জলখাবার খাচ্ছিলেন শাহিদের বাবা পঙ্কজ কপূর (Pankaj Kapoor)। তিনিও যোগ দেন সেই আলোচনায়। শাহিদ ও ইমতেয়াজ এমন কোনও নাম খুঁজছিলেন যার অর্ধেক হবে হিন্দি, অন্য অর্ধেক ইংরাজি। তেমনটাই নাকি ছবির প্রেক্ষাপটের সঙ্গে মিলছে। পঙ্কজ কপূর জলখাবার খেতে খেতেই পুরো ছবির গল্পটা সংক্ষেপে শোনেন। তারপরে বলেন, 'ছবির নাম হোক জব উই মেট (Jab We Met)'। সেই নামটিই মনে ধরে সবার। অবশেষে সেই নামেই প্রকাশ পায় ছবিটি। ছুঁয়ে যায় মানুষের মন। 

আরও পড়ুন: Tota Roy Chowdhury Birthday: ফেলুদা হওয়ার স্বপ্নপূরণ, ঋতুপর্ণের শিক্ষা... জন্মদিনে টোটার রুপোলি পর্দার সোনালি দিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget