এক্সপ্লোর

Shahid Kapoor Twin Moment: শাহিদ কপূর ও ঈশান খট্টরের যুগলবন্দিতে মুগ্ধ নেটদুনিয়া

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই ভাইয়ের একটি নাচের ভিডিও পোস্ট করলেন শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত কপূর।

নয়াদিল্লি: বলিউডে অভিনয়ের সঙ্গে দুর্দান্ত নাচ কম্বিনেশন খুঁজতে হলে কার কার নাম মাথায় আসে? হৃতিক রোশনের নাম তো নিশ্চয়ই মনে পড়ে। আর সেই তালিকায় নিশ্চয়ই শাহিদ কপূরেরও নাম থাকে। আর তাঁর ভাই ঈশান খট্টরও যে নাচে পারদর্শী তাও সিনেপ্রেমীরা ভালই জানেন। বিভিন্ন ছবিতে দুই ভাইয়ের দুর্ধর্ষ নাচের পারফরম্যান্স আমরা অনেক দেখেছি।

তবে দুই ভাই তাঁদের অনুরাগীদের শুধু বড় পর্দাতেই মনোরঞ্জন করেন তা নয়। বাদ পড়েনা সোশাল মিডিয়াও। এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই ভাইয়ের একটি নাচের ভিডিও পোস্ট করলেন শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত কপূর। এমনিতে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় মীরা। সোমবার নিজের সোশাল মিডিয়ায় শাহিদ-ঈশানের ডুয়েট পারফরম্যান্সের ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যাচ্ছে দুই ভাই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন।

ভিডিওয় শাহিদ কপূর ও ঈশান খট্টর ফ্রি-স্টাইল করছেন রিগার্ড, ট্রয় সিভান ও টেট ম্যাকরের 'ইউ' গানে। ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশনে মীরা লেখেন 'লেস ট্যুইনস', ফরাসি ভাষায় যার মানে 'যমজ।'

পোস্টে পরপর দু'টো কমেন্ট করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। লিখেছেন,'একেবারে চিলি পনির।' প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডে এখন চাপা গুঞ্জন যে ঈশান খট্টর ও অনন্যা পাণ্ডে ডেট করছেন।

মীরার পোস্টে কমেন্ট করেছেন শাহিদ ও ঈশান খট্টরের মা নীলিমা আজিমও। ছেলেদের নাচ দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, 'আমার অনুভূতি বলে বোঝাতে পারব না...একসঙ্গে দুর্দান্ত...'। মীরাকে ধন্যবাদও দিয়েছেন ভিডিওটি শেয়ার করার জন্য।

কাজের জগতে শাহিদ কপূরকে আগামী ছবি ‘জার্সি’-তে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে। তাঁকে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী কিয়ারা আডবাণীর বিপরীতে ‘কবীর সিংহ’ ছবিতে। অন্যদিকে ঈশান খট্টরকে এরপর সিদ্ধান্ত চতুর্বেদী ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ফোন বুথ’ ছবিতে দেখা যাবে।

শাহিদের স্ত্রী কিছুদিন আগেই স্বামীর জন্য ‘অ্যাপ্রিসিয়েশন পোস্ট’ করেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে। ছবিগুলি সমস্তই শাহিদের তোলা ছিল। ক্যাপশনে লেখেন, ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন পোস্ট।’ সঙ্গে একথাও উল্লেখ করেন যে শাহিদ ভালই ছবি তোলেন।

আপাতত শাহিদ কপূর ও ঈশান খট্টরের যুগলবন্দিতে মজেছেন নেটিজেনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget