এক্সপ্লোর

Shahid Meera: অস্বস্তি কাটিয়ে প্রথমবার মীরার সঙ্গে দেখা, স্ত্রীর কোন ব্যবহার মুগ্ধ করেছিল শাহিদকে?

Shahid Meera Relation: মীরা ছিলেন শাহিদের বাবার বন্ধুর কন্যা। শাহিদ যখন মীরার সঙ্গে প্রথম দেখা করেন, তখন মীরা কলেজ পড়ুয়া, তার বয়স মাত্র ২০।

মুম্বই: তাঁদের দাম্পত্য যেন কাঁঠালের আঠা। বলিউড সম্পর্কের অনেক ওঠাপড়া দেখেছে, কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে কখনও কোনও গুঞ্জন শোনা যায়নি। শাহিদ কপূর (Shahid Kapoor) ও মীরা রাজপুত (Meera Rajput)। দুই সন্তান রয়েছে তাঁদের। বিয়ের বেশ অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে এখনও অটুট তাঁদের দাম্পত্য। শাহিদ ও মীরার মধ্যে বয়সের পার্থক্য ১৪ বছর। প্রেম করে নয়, দেখাশোনা করে বিয়ে করেছিলেন তাঁরা। 

সদ্য একটি সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছিলেন, মীরার সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা। মীরা ছিলেন শাহিদের বাবার বন্ধুর কন্যা। শাহিদ যখন মীরার সঙ্গে প্রথম দেখা করেন, তখন মীরা কলেজ পড়ুয়া, তার বয়স মাত্র ২০। অন্যদিকে শাহিদের তখন বয়স ৩৬। সেইসময় শাহিদ জব উই মেট (Jab We Met)-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করে ফেলেছেন। করিনা কপূরের (Kareena Kapoor) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে এসেছে তাঁর নাম। তবে শাহিদ জানিয়েছিলেন, মীরার এসবে কিছুই যায় আসে নি।

শাহিদের কথায়, 'আমি যখন প্রথমবার মীরার সঙ্গে দেখা করি, তখন ওর বয়স মাত্র ২০। ও কলেজ পড়ুয়া। আবার একটু অস্বস্তিই লাগছিল সেইসময় মীরার সঙ্গে আলাপ করতে। কিন্তু খুব অবাক হয়ে দেখেছিলাম, আমি একজন বলিউড স্টার এতে কিছুই যায় আসল না মীরার। এই বিষয়টাই প্রথম আমায় আকর্ষণ করেছিল। মানুষ সবসময়েই যাঁরা অভিনয় করেন, তাঁদের অন্য নজরে দেখে। কিন্তু মীরা আমার সঙ্গে মিশেছিল একজন সাধারণ মানুষ হিসেবেই। এটা আমায় সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।'

শাহিদ বলেছিলেন, 'প্রথমবার মীরার সঙ্গে দেখা করেই আমার মনে হয়েছিল, এর সঙ্গেই আমি ঘর বাঁধতে পারব। আমার চরিত্রের দুটো দিক রয়েছে। একদিকে আধ্যাত্মিক, আর অন্যদিকে রয়েছে আমার বলিউড দুনিয়ার গ্ল্যামার। মীরা আমায় একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছিল আর সেটাই বোধহয় আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি চাইতাম, মানুষ আমার সঙ্গে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মিশুক। কিন্তু সাধারণ মানুষের আমায় প্রথমেই একজন তারকা হিসেবে দেখতেন। আমার যেন কোনও ব্যক্তিগত জীবন থাকতে নেই।'

প্রসঙ্গত, ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ ও মীরা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: 'Neeyat' Review: প্রেক্ষাগৃহে যেতে পারেন বিদ্যা বালানের জন্য, নিরাশ করবে না 'নিয়ত'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget