এক্সপ্লোর

Shamshera Box Office Collection: নিম্নমুখী ব্যবসা, চতুর্থ দিনে 'শামশেরা'র আয় পার করল না ৩ কোটির গণ্ডি

Shamshera Collection: চার বছর পর 'শামশেরা'রস হাত ধরে বড়পর্দায় ফিরলেন রণবীর কপূর। তবে 'খারাপ' রিভিউ ও সিনেমা হলে কম দর্শকের ফলে শুরু থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কর্ণ মলহোত্র পরিচালিত এই ছবি। 

নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'শামশেরা' (Shamshera)। বেশ কয়েক বছর পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। কিন্তু রণবীরের এই 'কামব্যাক' (comeback) ছবি বিশেষ মন জয় করতে পারল না দর্শকের। প্রথম সপ্তাহান্তে বেশ কম ব্যবসা করার পর চতুর্থ দিনেও (Fourth Day) একই হাল রইল এই ছবির। 

বক্স অফিসে হোঁচট খেল 'শামশেরা'

গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কপূর, সঞ্জয় দত্ত ও বাণী কপূর অভিনীত 'শামশেরা'। তবে প্রথম সপ্তাহান্ত তো বটেই, এমনকী চতুর্থ দিনেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল এই ছবি। সূত্রের খবর, চতুর্থ দিনে ছবির আয় কমল প্রায় ৭০ শতাংশ।

প্রথম দিনে বক্স অফিসে 'শামশেরা' ১০.২৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সামান্য বেড়ে আয় হয় ১০.৫০ কোটি টাকা। তৃতীয় দিনে সেই পরিমাণ বেড়ে দাঁড়া ১১ কোটি। প্রথম তিন দিন ধুঁকতে ধুকতে ব্যবসা করার পর চতুর্থ দিনে, অর্থাৎ প্রথম সোমবারে এই ছবির ব্যবসা মাত্র ৩ কোটি টাকারও গণ্ডিও পার করতে পারল না। চতুর্থ দিনের শেষে এই ছবির মোট ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ৩৪ কোটিতে। অনেকের মতে সর্বসাকুল্যে এই ছবি ৪৫ কোটি টাকা মতো আয় করতে পারবে।

দীর্ঘ চার বছর পর 'শামশেরা'রস হাত ধরে বড়পর্দায় ফিরলেন রণবীর কপূর। তবে 'খারাপ' রিভিউ ও সিনেমা হলে কম দর্শকের ফলে শুরু থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কর্ণ মলহোত্র পরিচালিত এই ছবি। 

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: 'তোমাকে মিস করি', সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে নস্ট্যালজিয়ায় ভাসলেন শিবপ্রসাদ

রণবীরের 'কলরিপয়ট্টু'

'শামশেরা' ছবিতে একাধিক 'ফাইট সিক্যোয়েন্স' রয়েছে। তার মধ্যে কিছু অ্যাকশন সিক্যোয়েন্স প্রাচীন ভারতীয় রণকৌশল 'কলরিপয়ট্টু' দ্বারা অনুপ্রাণিত। আর সেই বিশেষ অংশের পরিচালনা করেছেন ফ্রান্জ় স্পিলহস। এর আগে তিনি ড্যানজেল ওয়াশিংটন অভিনীত 'সেফ হাউজ' ও হৃত্বিক-টাইগারের 'ওয়ার'-এর কোরিওগ্রাফিও করেছেন। 

'কলরিপয়ট্টু' কেরলের বিশেষ এক মার্শাল আর্ট ফর্ম বা প্রাচীন ভারতীয় যুদ্ধ কৌশল। 'কলরি' কথার অর্থ 'রণক্ষেত্র'। এক্ষেত্রে অস্ত্র ও বিশেষ কিছু কৌশল ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে যা কেবল ভারতেই হত। ছবিতে দেখা গেছে এক আর্মি জেনারেলের সঙ্গে রণবীর লড়াই করছেন। আর অস্ত্র হিসেবে হাতে রয়েছে বড় এক গাছের গুঁড়ি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget