এক্সপ্লোর

Shefali Jariwala Death: বার্ধক্য ঠেকানোর ওষুধ খাচ্ছিলেন শেফালি, তা থেকেই হয়েছে হার্ট অ্যাটাক ! বলছে সূত্র

Shefali Jariwala: এরই মধ্যে সূত্র অনুসারে জানা গিয়েছে, শেফালি বিগত ৭-৮ বছর ধরে বার্ধক্য ঠেকানোর ওষুধ খাচ্ছিলেন। রোজই এই ওষুধ খেতেন তিনি। এই ওষুধই কি মৃত্যুর কারণ হল ?

নয়াদিল্লি: শুক্রবার রাতে নিজের বাড়িতেই হার্ট অ্যাটাকে মারা যান অভিনেত্রী শেফালি জরিওয়ালা। শনিবার বিকেলে মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আর সেই শেষযাত্রায় উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা এবং বন্ধু-বান্ধবরা। অভিনেত্রী শেফালি জরিওয়ালার (Shefali Jariwala Death) আকস্মিক মৃত্যুর চলমান তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য (Anti-Ageing Medicine) উঠে এসেছে। সূত্র অনুসারে পুলিশ তাঁর মৃত্যুতে সাক্ষীদের বয়ান, বাজেয়াপ্ত প্রমাণাদি এবং প্রাথমিক ফরেন্সিক ইনপুটের ভিত্তিতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে।

এরই মধ্যে সূত্র অনুসারে জানা গিয়েছে, শেফালি বিগত ৭-৮ বছর ধরে বার্ধক্য ঠেকানোর ওষুধ খাচ্ছিলেন। রোজই এই ওষুধ খেতেন তিনি। ২৭ জুন তাঁর বাড়িতে একটি পুজো ছিল। আর এই কারণে শেফালি উপবাস রেখেছিলেন। তা সত্ত্বেও সেই দিন দুপুরে শেফালি অ্যান্টি-এজিং ইঞ্জেকশন নেন। কয়েক বছর আগে তাঁর চিকিৎসক তাঁকে এই ওষুধ দিয়েছিলেন। আর তারপর থেকেই প্রতি মাসে এই ওষুধ নিয়মিতভাবে নেন শেফালি। পুলিশের তদন্তে এখনও পর্যন্ত এই সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে যে এই ধরনের বার্ধক্য ঠেকানোর ওষুধের কারণেই হার্ট অ্যাটাক হয়েছে শেফালির। জানা গিয়েছে যে ২৭ জুন রাত ১০টা থেকে ১১টার মধ্যেই শেফালি জরিওয়ালার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, 'রাত ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ করেই শেফালির স্বাস্থ্যের অবনতি ঘটে। শরীর কাঁপতে থাকে এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় শেফালি, তাঁর স্বামী পরাগ ত্যাগী, তাঁর মা এবং আরও কিছু লোক তাঁর বাড়িতে ছিলেন।' তদন্তের কারণে শেফালির বাড়ি থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করেছে তদন্তকারী ফরেন্সিক টিম। কিছু ওষুধও পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে যার মধ্যে ছিল অ্যান্টি-এজিং ভায়াল, ভিটামিন সাপ্লিমেন্ট এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট।

ইতিমধ্যেই মোট ৮ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ, এদের মধ্যে পরিবারের সদস্য, গৃহ পরিচারক, বেলভিউ হাসপাতালের চিকিৎসক প্রমুখরা ছিলেন। এবারে তাঁর ময়নাতদন্তের রিপোর্ট এলে তাঁর ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ করবে এবং সেই সমস্ত ওষুধগুলির ল্যাব পরীক্ষা করা চলছে।   

২০০২ সালে প্রথম 'কাঁটা লগা' মিউজিক ভিডিয়োর হাত ধরেই সারা দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন শেফালি জরিওয়ালা। পরে 'মুঝসে শাদি করোগি' ছবিতে অক্ষয় কুমার এবং সলমন খানের সঙ্গে অভিনয় করেছিলেন শেফালি।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget