এক্সপ্লোর

Shehzada Box Office Collection: প্রথম দিনে বিশেষ সাফল্যের মুখ দেখল না কার্তিক আরিয়ানের 'শেহজাদা'

Shehzada: 'শেহজাদা' ছবির প্রথম দিনে দর্শক আকর্ষণের জন্য একটি টিকিটের সঙ্গে একটি টিকিট বিনামূল্যেও দেওয়া হয়। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' টিকিটের বার্তা দিয়েছিলেন।

নয়াদিল্লি: ফের বড়পর্দায় কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। মুক্তি পেয়েছে 'শেহজাদা' (Shehzada)। কিন্তু প্রথম দিনের বক্স অফিস কালেকশন বলছে তেমন ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। সম্প্রতি বক্স অফিসে ওঠা 'পাঠান' (Pathaan) ঝড়কে টেক্কা দিতে পারল কার্তিক-কৃতী জুটি? কত ব্যবসা হল প্রথম দিনে? 'ভুল ভুলাইয়া ২'-এর (Bhool Bhulaiyaa 2) থেকে এগিয়ে না পিছিয়ে রইল 'শেহজাদা'?

'শেহজাদা' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন

১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'শেহজাদা'। ফের বড়পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন (Kriti Sanon)। তথ্য অনুযায়ী, প্রথম দিনে এই ছবি ৭ কোটি টাকার ব্যবসা করেছে মাত্র। কার্তিক আরিয়ানের নিজের সেরা প্রথম দিনের ব্যবসা করা ছবি 'ভুল ভুলাইয়া ২'-এর থেকে বহু পিছনে রয়ে গেল এই ছবি। রোহিত ধবনের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। 

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ট্রেড ইনসাইডারদের মতে 'শেহজাদা' প্রথম দিনে ৭ কোটির আশেপাশে ব্যবসা করেছে। অন্যদিকে তাঁর হরর-কমেডি 'ভুল ভুলাইয়া ২' প্রথম দিনে ১৪ কোটি টাকার ব্যবসা করেছিল। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ পোস্ট করে লেখেন এই ছবি প্রথম দিনে 'পিভিআর'-এ ১.৪৭ কোটি টাকা, 'আইনক্স'-এ ৯২ লক্ষ, 'সিনেপলিস'-এ ৫৩ লক্ষের ব্যবসা করেছে, যার মোট দাঁড়ায় ২.৯২ কোটি টাকা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

অন্যদিকে, এই সপ্তাহে মুক্তি পেয়েছে হলিউড ছবি 'অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামানিয়া'। এই ছবি বরং বেশি ভাল ব্যবসা করছে। 'পিভিআর'-এ ২.৩৫ কোটি, 'আইনক্স'-এ ১.০৫ কোটি ও 'সিনেপলিস'-এ ৭৫ লক্ষের ব্যবসা, যার মোট হচ্ছে ৪.১৫ কোটি টাকা আয়। শুক্রবারের শুরুতে এই পরিসংখ্যান দিয়েছিলেন তরণ আদর্শ। মনে করা হচ্ছে দিনের শেষে সেই পরিমাণ বাড়বে আরও। 

প্রসঙ্গত, 'শেহজাদা' ছবির ক্ষেত্রে প্রথম দিনে দর্শক আকর্ষণের জন্য একটি টিকিটের সঙ্গে একটি টিকিট বিনামূল্যেও দেওয়া হয়। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' টিকিটের বার্তা দিয়েছিলেন। তা সত্ত্বেও লাভ হল না। প্রথম দিনের ব্যবসায় লক্ষ্মীলাভ হল না। 

আরও পড়ুন: Farzi : দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত শাহিদ কপূর, বিজয় সেতুপতির 'ফর্জি'

কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন অভিনীত 'শেহজাদা' তেলুগু ছবি 'আলা বৈকুণ্ঠপুরমুলু'র হিন্দি রিমেক। সেই ছবিতে দেখা গিয়েছিল অল্লু অর্জুন ও পূজা হেগড়েকে। হিন্দি ছবিটি রোহিত ধবনের পরিচালিত। ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, রণিত রায়, সানি হিন্দুজা, মণিষা কৈরালাও। 'লুকাছুপি' ছবির পর এই ছবিতে ফের জুটি বাঁধলেন কার্তিক ও কৃতী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget