এক্সপ্লোর

‘অ্যানিম্যাল ফার্ম’ জীবজন্তুদের ভালবাসতে শেখায়, আলটপকা মন্তব্য করে টুইটারে বিপাকে শিল্পা

মুম্বই: জর্জ অরওয়েলের ‘অ্যানিম্যাল ফার্ম’ আর হ্যারি পটার একই জিনিস। দুটোই বাচ্চাদের বই, শিশুপাঠ্য সিলেবাসে জায়গা পাওয়ার পক্ষে আদর্শ। এমনটাই মনে করেন শিল্পা শেট্টি। আর এ কথা মনের মধ্যে না রেখে পাঁচজনের সামনে ফলাও করে বলেছেন। আর তারপর? আইসিএসই সিলেবাসে আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হ্যারি পটার, টিনটিন, অ্যাসটেরিক্স পড়ানো হবে। এ নিয়ে মতামত চাইলে শিল্পা বলেন, লর্ড অফ দ্য রিংস আর হ্যারি পটার দুটোই ছোটদের পক্ষে ভাল। এ সব বই পড়লে বাচ্চাদের কল্পনাশক্তি আর সৃজনশীলতা বাড়বে। লিটল উওমেন-এর মত বই মহিলাদের সম্মান করতে শেখায়। অ্যানিম্যাল ফার্ম সিলেবাসে রাখলে ছোটরা জীবজন্তুদের ভালবাসতে শিখতে পারবে। আর যায় কোথায়! টুইটারে সঙ্গে সঙ্গে টপ ট্রেন্ড হয়ে ওঠে #শিল্পাশেট্টিরিভিউজ। শিল্পা আর কী কী বই সম্পর্কে কী মন্তব্য করতে পারেন, তাই ভেবে শুরু হয়ে যায় হাসিঠাট্টা। স্তালিন জমানায় সোভিয়েত ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক মাৎসান্যায় নিয়ে ১৯৪৫-এ জর্জ অরওয়েল লেখেন ‘অ্যানিম্যাল ফার্ম’। ক্ষমতাধারীরা কীভাবে নিম্নস্তরীয়দের ওপর যুগে যুগে নির্যাতন চালায়, তাই তুলে ধরেন তিনি। কিন্তু বইয়ের নাম দেখে শিল্পা ভেবেছেন, তা ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্মের ছড়ার মত গরু, ঘোড়া, কুকুর, বেড়ালের কথা বলছে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে সেলিব্রিটি হয়ে বেফাঁস মন্তব্য করলে খেসারত তো দিতেই হয়। তবে প্রথমে চুপ করে থাকলেও পরে অবশ্য কোমর বেঁধে আত্মপক্ষসমর্থনে নামেন শিল্পা। প্রথমেই স্বীকার করে নেন, ‘লর্ড অফ দ্য রিংস’, হ্যারি পটার বা ‘অ্যানিম্যাল ফার্ম’- কোনওটাই তিনি পড়েননি। তারপর দাবি করেন, এ সব বই ছোটদের পড়ার কথাও বলেননি তিনি। নিশ্চয়ই ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget