এক্সপ্লোর

Shilpa Shetty: তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে? জানালেন শিল্পা শেট্টি

রুপোলি পর্দায় খুব একটা সাম্প্রতিককালে শিল্পা শেট্টিকে দেখা না গেলেও সোশ্য়াল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন নানা ছবি এবং ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি সৌন্দর্য সম্পর্কে নিজের মতামত দিলেন

মুম্বই: বলিউডে দীর্ঘ অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বেশ কিছু বছর পর ফের তিনি বড় পর্দায় ফিরেছেন 'হাঙ্গামা টু' ছবি দিয়ে। এছাড়া, তাঁকে টেলিভিশনের বহু রিয়েলিটি শো-এ বিচারকের আসনে দেখা যায়। রুপোলি পর্দায় খুব একটা সাম্প্রতিককালে শিল্পা শেট্টিকে দেখা না গেলেও সোশ্য়াল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। নানা ছবি এবং ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি সৌন্দর্য সম্পর্কে নিজের মতামত দিতে দেখা গেল 'ধড়কন' অভিনেত্রীকে। জানালেন, তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখক অনৌক এমির একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। আসল সৌন্দর্য বলতে তিনি যা মনে করেন, তাই লেখা রয়েছে এই পোস্টে। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি মনে করেন, আসল সৌন্দর্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আসে। সৌন্দর্য শুধু শরীরের নয়, সৌন্দর্য আসে অভিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্য থেকে।

আরও পড়ুন - Ankita Lokhande Marriage: প্রস্তুতি চলছে জোরকদমে, বিয়ের সাজে ছবি দিলেন অঙ্কিতা লোখান্ডে



Shilpa Shetty: তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে? জানালেন শিল্পা শেট্টি

চলতি বছরে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। পর্নোগ্রাফি মামলায় তাঁর স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে অনলাইনে তা ছড়িয়ে দিতেন বলে। যদিও এখন তিনি জামিনে মুক্তি পেয়েছেন। একটা ধাক্কা সামলাতে না সামলাতেই এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেন। সে সময়ও বিবৃতি দিয়ে অভিনেত্রী জানিয়ে দেন যে, যে কোম্পানির সঙ্গে ওই ব্যবসায়ীর আর্থিক লেনদেন হয়েছিল, ওই কোম্পানি বহু বছর আগে অন্য কাউকে হস্তান্তরিত করেছেন দম্পতি। শিল্পা শেট্টি দুঃখ প্রকাশ করে এমনও লেখেন যে, অনেক কষ্ট করে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে একটা জায়গা, সম্মান তৈরি করেছেন। যখন সেই সম্মানে এভাবে বারবার আঘাত লাগছে, তাতে তিনি আহত হচ্ছেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই জনপ্রিয় এক টেলিভিশন শো-এর বিচারকের আসনে দেখা যেতে চলেছে শিল্পা শেট্টিকে। 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-র এই সিজনে কিরণ খের, বাদশার সঙ্গে বিচারকের আসনে থাকছেন 'হাঙ্গামা টু' অভিনেত্রী।

সেরা শিরোনাম

Sohini Sarkar: মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?
টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget