এক্সপ্লোর

Shob Choritro Motion Poster: প্রকাশ্যে 'শব চরিত্র'-এর প্রথম মোশন পোস্টার, অন্য চেহারায় ধরা দিলেন অনির্বাণ চক্রবর্তী

Shob Choritro Motion Poster: এক লেখকের ভূমিকায় এই সিরিজে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। মোশন পোস্টারের চিত্রগ্রহণের সঙ্গে আকর্ষণ করছে আবহ সঙ্গীতও।

কলকাতা: প্রকাশ্যে এল অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) অভিনীত এবং দেবাশিস সেন শর্মা (Debasish Sen Sharma) পরিচালিত ওয়েব সিরিজ 'শব চরিত্র'-এর (Shob Choritro) প্রথম মোশন পোস্টার। বেশ অন্যরকমভাবে এই  পোস্টারে আত্মপ্রকাশ করতে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে। এক লেখকের ভূমিকায় এই সিরিজে অভিনয় করবেন তিনি। মোশন পোস্টারের চিত্রগ্রহণের সঙ্গে আকর্ষণ করছে আবহ সঙ্গীতও। ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ দেখা যাবে এই সিরিজটি।

পোস্টারে ঠিক যেন জলের গ্লাস থেকে আত্মপ্রকাশ করলেন অবিনাশ মিত্র। চোখে খানিক সন্তর্পণ, ভীত চাহনি। হাজারো আলোর রোশনাইও হঠাৎ সাদাকালো রূপ নিল। প্রথম পোস্টারেই রহস্যের খানিক আভাস পাবেন দর্শকেরা।

 

কিছুদিন আগেই সিরিজের পোস্টার শেয়ার করেন অনির্বাণ। দেবাশিষ সেন শর্মা পরিচালিত সিরিজের পোস্টার বেশ আকর্ষণীয়। সিরিজটি তৈরি হয়েছে এক লেখককে ঘিরে। পোস্টারে 'শব চরিত্র' লেখা স্লেটে চক দিয়ে। 'চরিত্র' শব্দে এক রক্তাক্ত নিব সহ পেনের দেখা মিলবে। 

আরও পড়ুন: Anirban Chakrabarti Exclusive: প্রকাশ্যে 'দ্য একেন'-এর প্রথম লুক, কতটা উত্তেজিত অনির্বাণ চক্রবর্তী?

নিজের চরিত্রের সম্পর্কে অভিনেতা জানান, 'গল্প অনুযায়ী অবিনাশ মিত্র একসময় সফল লেখক ছিলেন। কিন্তু বর্তমান সময়ে তাঁর বই বিশেষ বিক্রি না হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে। সেই সময়ে পাবলিশারদের থেকে পরামর্শ আসে আশেপাশের ঘটনা নিয়ে লেখার। এরপর চারপাশের আকর্ষণীয় চরিত্রদের নজর করতে শুরু করে অবিনাশ। কিন্তু সেখানেই গণ্ডগোল বাঁধে। যাকেই অবিনাশ অনুসরণ করতে শুরু করে তারা প্রত্যেকে মারা যায়। মানে একাধিকবার একই ঘটনা ঘটতে থাকে। ফলে প্রত্যেকটা লেখাই অসম্পূর্ণ রয়ে যায়। কী ঘটছে বুঝতে না পেরে সাইকোলজিস্টের দ্বারস্থ হয় অবিনাশ।' অর্থাৎ অবিনাশের 'সব' চরিত্রই ধীরে ধীরে 'শব' হতে শুরু করে।

এই সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। সিরিজে এক মনরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে গায়িকা ইমন চক্রবর্তীকে। এছাড়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর। তাছাড়া দেখা যাবে যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, পায়েল রায়কে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget