এক্সপ্লোর

Anirban Chakrabarti Exclusive: প্রকাশ্যে 'দ্য একেন'-এর প্রথম লুক, কতটা উত্তেজিত অনির্বাণ চক্রবর্তী?

Anirban Chakrabarti Exclusive: শুধুই কি আনন্দ ও উত্তেজনা? অনির্বাণ চক্রবর্তী একটানা বলতে থাকেন, 'খুবই আনন্দ তো হচ্ছেই। সঙ্গে একটু ভয় একটু টেনশনও কাজ করছে। বড় পর্দায় তো একেন বাবু আগে কখনও হয়নি।'

কলকাতা: প্রকাশ্যে এল 'দ্য একেন' (The Eken) ছবির প্রথম লুক (First Look), সোজা সিনেমার সেট থেকে। ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর ওয়েব সিরিজ 'একেন বাবু' জনপ্রিয়তা লাভ করার পরে এবার বড়পর্দায় আসছে 'দ্য একেন'। 

সোমবার সকালে প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর (SVF) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করা হয় ছবির প্রথম লুক। সঙ্গে লেখা 'ফিল্মিং নাও' অর্থাৎ শ্যুটিং চলছে। ছবিতে তিনজন ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছেন, সামনে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti) ওরফে একেন বাবু। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

এই ছবি নিয়ে কতটা উত্তেজিত দর্শকদের প্রিয় 'একেন বাবু' অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী? এবিপি লাইভকে ফোনে অভিনেতা জানান, 'এটা সত্যিই গোটা বিশ্বে এমন উদাহরণ খুব কমই রয়েছে যে একটা সিরিজ জনপ্রিয় হতে হতে সেখান থেকে ছবি তৈরি হয়েছে। তার মধ্যে একেন বাবু অন্যতম। মানুষ এত পছন্দ করেছেন, ভালবেসেছেন এই চরিত্রটিকে এবং সর্বোপরি এই সিরিজটিকে। সেই কারণেই আজ এই ছবি তৈরিটা সম্ভব হচ্ছে। খুবই উত্তেজিত আমি।'

কিন্তু শুধুই কি আনন্দ ও উত্তেজনা? অনির্বাণ চক্রবর্তী একটানা বলতে থাকেন, 'খুবই আনন্দ তো হচ্ছেই। সঙ্গে একটু ভয় একটু টেনশনও কাজ করছে। বড় পর্দায় তো একেন বাবু আগে কখনও হয়নি। তাই টেনশন হচ্ছে না বললে মিথ্যে কথা বলা হবে। তবে তার সঙ্গে খুব উত্তেজিতও আছি, খুব আনন্দও লাগছে।'

আরও পড়ুন: Salman Khan Award: সৌদি আরবে 'পার্সোনালিটি অফ দ্য ইয়ার'-এর তকমা পেলেন সলমন খান

ফোনেই অভিনেতা জানিয়েছিলেন ২৮ তারিখ থেকে দার্জিলিংয়ে শ্যুটিং শুরু হওয়ার কথা। এদিনে ছবির প্রথম লুক দেখেও লোকেশন স্পষ্ট হয়ে গেল আরও একবার। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'দ্য একেন' বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ২০২২ সালেই।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget