এক্সপ্লোর

Shoojit Sircar: সেরা হিন্দি ছবির শিরোপা পেল ‘সর্দার উধম’, 'এই পুরস্কার ইরফান খানকে উৎসর্গ করছি', বললেন পরিচালক

Sardar Udham: আমি প্রতিদিন ইরফানকে মিস করি: সুজিত সরকার

কলকাতা: ভারতীয় চলচ্চিত্রের সেরা সম্মান জাতীয় পুরস্কার (National Film Awards 2023)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই ঘোষণা হয়েছিল বিজয়ীদের নাম। তাতে হিন্দি ভাষার সেরা ছবির পুরস্কার পেল সুজিত সরকারের 'সর্দার উধম' (Sardar Udham)। 

সম্প্রতি পরিচালক জানালেন, 'আমি এই জাতীয় পুরস্কার আমার প্রয়াত বন্ধু ও অভিনেতা ইরফান খানকে উৎসর্গ করছি। এর কারণ তাঁর এই ছবিতে মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করার কথা ছিল।'পুরো 'সর্দার উধম'টিম, প্রযোজক রনি লাহিড়ি, ভিকি কৌশল, আমরা সবাই মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। '

তিনি আরও জানান, “আমি প্রতিদিন ইরফানকে মিস করি। তাঁকে কতটা মিস করছি বলে বোঝাতে পারব না। আমি শীঘ্রই তাঁর পরিবারের সঙ্গে কথা বলব।"  

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

সুজিত সরকার আরও বলেন, 'ইরফান খানকে নিয়ে আমি এই ছবির সমস্তটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমাদের সকলের দুর্ভাগ্য় যে তিনি এটি অংশ হতে পারেন নি। কিন্তু আমি খুব খুশি যে ছবিটি সেরার স্বীকৃতি পেয়েছে। আর আমি এই পুরস্কার ইরফানকে উৎসর্গ করতে পারছি।'

উল্লেখ্য়, স্বাধীনতা সংগ্রামী উধম সিংহকে অবলম্বন করে বোনা হয়েছে ছবির মূল চরিত্র। ইতিহাসে ততটাও মনে রাখেনি তাঁকে, আমজনতার কাছেও প্রায় বিস্মৃত। 'সর্দার উধম' যত না বেশি বীরগাথা, তার চেয়ে ঢের বেশি ব্যক্তিগত লড়াই। ছবিতে ভিকির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। পরিচালক সুজিত এবং অভিনেতা ভিকি ফিল্মফেয়ার পুরস্কারও পান।

তবে স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপট করে ছবিতে শুধুমাত্র বিপ্লবী নায়কের গল্প বোনা হয়নি। বরং ১৯১৯ থেকে ১৯৪০ পর্যন্ত সময়কালকে প্রেক্ষাপট করে ফুটিয়ে তুলেছেন মানবজমিনের কথা। ছোট ছোট ঘটনায় এক একটা আলাদা গল্প যেন তৈরি হয়েছিল সর্দার উধমের কাহিনিতে। 

প্রসঙ্গত, শুভেন্দু ভট্টাচার্য এবং রীতেশ শাহর লেখা চিত্রনাট্য, সংলাপ এই ছবির অন্যতম সম্পদ। চন্দ্রশেখর প্রজাপতির এডিটিংও চমৎকার। অভীক মুখোপাধ্যায়ের অনবদ্য সিনেম্যাটোগ্রাফির সঙ্গে শান্তনু মৈত্রের আবহসঙ্গীত ছবির প্রতিটি মুহূর্তকে যেন জীবনের স্পন্দন জুগিয়েছিল। 

ওটিটি প্ল্য়াটফর্ম আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছিল এই ছবি। মুক্তির পর থেকেই দর্শকের মনে জায়গা করে নেয় 'সর্দার উধম'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget