এক্সপ্লোর

Shovan-Sohini: 'আগামী কয়েক বছরে হাফসেঞ্চুরি...' সোহিনীর সঙ্গে ছবি দিতেই ফের ট্রোলড শোভন ?

Shovan Ganguly Trolled: ছবিটিতে দেখা যায় সোহিনীর গায়ে কালো চাদর জড়ানো, পরনে হলুদ প্যান্ট আর হাতভর্তি চুড়ি। অন্যদিকে সোহিনীর পিছনেই বসে থাকা শোভনের গায়ে নীল রঙের পুল ওভার জ্যাকেট।

কলকাতা: বেশ কয়েকমাস ধরেই নেটিজেনদের চর্চায় উঠে এসেছে শোভন-সোহিনীর সম্পর্কের খতিয়ান। তবে আগে নিজেদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তাঁরা। কিন্তু তারপরেও বন্ধুত্বের সূত্রে কখন যে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন দুজনে, সে খবর পেয়েছিলেন নেটিজেনরা। কয়েকমাস আগেই নিজের সমাজমাধ্যমে শোভনের ছবি পোস্ট করেন সোহিনী (Shovan-Sohini) আর তারপরেই অনুরাগী-নেটিজেনদের চর্চায় শোভন-সোহিনীর প্রেমের কাহিনি জমে ওঠে। তবে এবার এই প্রেমের সম্পর্ককে ঘিরে আরও একবার ট্রোলড হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।

শোভন-সোহিনীর সম্পর্ক

এখনও তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। আনুষ্ঠানিকভাবেই শোভন সোহিনী যে সম্পর্কে আছেন তা দুজনে সেভাবে জানাননি এখনও। জানা গিয়েছে এই বছরের শেষ দিকেই সম্ভবত গাঁটছড়া বাঁধতে চলেছেন শোভন-সোহিনী। সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের একত্রে একটি ছবি শেয়ার করেছেন শোভন (Shovan-Sohini) যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দুজনে একসঙ্গে বসে আছেন। বোঝাই যায় একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছেন তাঁরা।

শোভনের পোস্টকে ঘিরে বিতর্ক

ছবিটিতে দেখা যায় সোহিনীর গায়ে কালো চাদর জড়ানো, পরনে হলুদ প্যান্ট আর হাতভর্তি চুড়ি। অন্যদিকে সোহিনীর পিছনেই বসে থাকা শোভনের গায়ে নীল রঙের পুল ওভার জ্যাকেট, হাতে একটি পানীয়ের গ্লাস। ছবির ক্যাপশনে সেভাবে কিছুই লেখেননি তিনি, শুধু তিনটে ইমোজি দিয়েই দায় সেরেছেন। তবে এই পোস্টকে ঘিরে ট্রোলিংয়ের বন্যা। এর আগে শোভন (Shovan-Sohini) অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন, তারপর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গেও সম্পর্কে জড়ান শোভন গঙ্গোপাধ্যায়। আর এই বারবার সম্পর্ক বদল নিয়েই কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

কী লিখলেন নেটিজেনরা

জনৈক নেটিজেন এই পোস্টের নিচে এসে লিখে যান, 'ভাই শোভন তুমি শেষ চার বছরে কত জনের সঙ্গে প্রেম করলে? আশা করি আগামী কয়েক বছরের মধ্যে হাফ সেঞ্চুরি করেই ফেলবে।’ আরেকজন একই পোস্টের নিচে মন্তব্য করে বসেন, ‘জঙ্গলে ভদকা… দারুণ! দারুণ!' বোঝাই যায়, শোভনের হাতে ধরা পানীয়ের গ্লাসকে তিনি ভদকা ভেবে নিয়েছেন। অন্য আরেকজন লেখেন যে দুজনেই উচ্ছৃঙ্খল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sabyasachi Mukherjee: আলিয়ার সাজের নেপথ্যে যে বাঙালি ছেলে, সেই সব্যসাচীই খোদ আজ ইতিহাস তৈরি করলেন!

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget