এক্সপ্লোর

Shruti Das: শ্যুটিং থামিয়ে নিজের হাতে ঘাম মুছিয়ে দিত মিমিদি

Shruti Das on Mimi Chakraborty: 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ 'ডাইনি'। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। এই ওয়েব সিরিজেরই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সেই সময়ে তিনি ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। স্বামীর সঙ্গেই। সেই সময়ে প্রথম অফার আসে ফোনে। তারপরে পরিচালকের সঙ্গে কথা। চিত্রনাট্য শুনে প্রশ্ন করেছিলেন, 'আমি পারব তো?' আশ্বাস দিয়েছিলেন পরিচালক। কোনও অডিশন হয়নি, তাঁর পরিচিতি হয়ে দাঁড়িয়েছে তাঁর কাজই। ধারাবাহিক, সিনেমার পরে, প্রথমবার ওয়েব সিরিজে অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ভাগ করে নিলেন প্রথম ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের গল্পও। 

'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ 'ডাইনি' (Daini)। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। এই ওয়েব সিরিজেরই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মিমির এটা দ্বিতীয় ওয়েব সিরিজ ও শ্রুতির প্রথম। কেমন হল কাজ করার অভিজ্ঞতা? শ্রুতি বলছেন, 'টিমটা ভীষণ ভাল। কখনও টিমের কাউকে বসে গল্প করতে দেখিনি। সবাই সবসময় কাজ করছে। খুব এনার্জেটিক। দুর্দান্ত অভিজ্ঞতা সব মিলিয়ে। আমার চরিত্রটা ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। এটুকুই বলতে পারব যে দর্শকেরা আমায় এর আগে, ধারাবাহিক বা সিনেমায় এমন চরিত্রে দেখেননি। সবাইকে চমকে দেবে আমার চরিত্রটা।'

কেমন হল মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? উত্তর দিতে গিয়ে শ্রুতির কন্ঠে উচ্ছ্বাস। বললেন, 'মিমিদি ইজ় লাভ। ওঁর শুরুটাও তো ধারাবাহিক থেকে। কাজেই ধারাবাহিক থেকে ছবিতে কাজ করার স্টাগলটা উনি জানেন। এমনও সময় গিয়েছে যে মিমিদি শট থামিয়ে আমার ঘাম মুছিয়ে দিয়েছে। মেকআপ, চুল ঠিক করে দিয়েছে। আমার এত ভাল লেগেছে যে শ্যুটিংয়ের শেষদিন আমি ওঁকে গিয়ে বললাম, 'যখন তোমার মতো সিনিয়র হব, আমিও যেন আমার জুনিয়রদের সঙ্গে এই ব্যবহারটাই করতে পারি।' শো-অফ নয়, উনি যে কতটা মাটিতে পা রেখে চলেন সেটা ওঁর কাজেই বোঝা যায়।'

বড়পর্দা, ছোটপর্দা, ওয়েব সিরিজ তিনটে মাধ্যমেই কাজ করে ফেললেন শ্রুতি। এরপরে কী পরিকল্পনা রয়েছেন? হাসতে হাসতে শ্রুতি বলছেন, 'অনেকের ধারণা রয়েছে, আমার বর অম্বানির ছেলে। তাই আমি পর পর কাজ পাচ্ছি। তাহলে তো বলতে হয় হইচই, উইন্ডোজ সবই আমার বরের কেনা। আমাকেও সবার মতোই নিজের দমে কাজ পেতে হয়.. এটাই কেউ বোঝেন না। আমাদেরও তো বাবা-মা আছেন। খুব মধ্যবিত্ত মানসিকতা থেকে উঠে এসেছি বলে এখনও এসব কথাগুলো শুনলে কষ্ট হয়। আমি একটা ছোট্ট ফ্ল্যাটে সংসার পেতেছি। বাবা-মাকে এনে রেখেছি। এখনও অটো-মেট্রোয় যাতায়াত করি। মানুষের ভালবাসাটাই একমাত্র প্রাপ্তি। আপাতত ইচ্ছে আছে ধারাবাহিকেই কাজ করার। তবে আমি সমস্ত মাধ্যমেই কাজ করতে চাই।'

একটু থেকে শ্রুতি যোগ করলেন, 'যে কোনও কাজের শেষেই আমি একবার করে আমার কাটোয়ার বাড়ি চলে যাই। ওই বাড়ি, ওই মাটি আমার কাছে ভীষণ লাকি। আমি মনে করি ওখান থেকে ভাল কিছুর শুরু হবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

আরও পড়ুন: Kanchan Sreemoyee: 'এতদিন পরে নিয়ে যাচ্ছে', কাঞ্চনের সঙ্গে হানিমুনে যেতে যেতে শ্রীময়ীর উচ্ছ্বাস

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget