এক্সপ্লোর

Shruti Swornendu relation: শ্রুতি- স্বর্ণেন্দুর প্রেমে ভাঙন? গুঞ্জনের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই

সকালবেলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সাদাকালো কয়েকটা লাইন নজর কেড়েছিল সকলের। প্রথম কয়েকটা লাইন পড়ে নেটিজেনরা যেন ধরেই নিয়েছিলেন, বোধহয় টলিপাড়ার এই জুটিতে ভাঙন ধরল।

কলকাতা: সকালবেলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সাদাকালো কয়েকটা লাইন নজর কেড়েছিল সকলের। প্রথম কয়েকটা লাইন পড়ে নেটিজেনরা যেন ধরেই নিয়েছিলেন, বোধহয় টলিপাড়ার এই জুটিতে ভাঙন ধরল। কিন্তু বেলা গড়াতেই প্রেম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন নায়িকা নিজেই। 

শ্রুতি দাস(Shruti Das)। তাঁর ও স্বর্ণেন্দু সমাদ্দারের (Swornendu Samaddaar) প্রেমকে চর্চিত বললে অত্যুক্তি হয় না। কিন্তু আজ সকালে সোশ্যাল মিডিয়ায় শ্রুতির পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন উলটপুরাণ। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রুতি লিখেছিলেন, - 'আমায় একদিন তুই-ই বলেছিলিস ইন্ডাস্ট্রিতে কেউ কারওর বন্ধু হয়না শ্রুতি,সবাই কে এত বিশ্বাস করে ভালোবাসিস না,ঠকবি! আমি বলেছিলাম-তুই তো ওরকম না,ব্যাস। আজ আমিই ঠকলাম তোকে ভালোবেসে। সুখি হ এটাই চাই। স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে আমার ব্রেকাপ হয়নি,হবেওনা।(খামোকা আমাদের ব্রেকাপ হয়েছে এই নিয়ে মেসেজ করছেন যারা করবেন না) ভালোবাসা নিয়ে কিছু লেখা মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়।  ধন্যবাদ' (অপরিবর্তিত)

আরও পড়ুন: 'মনিকর্ণিকা' ছবির ৩ বছর পূর্তি, পোস্ট করলেন কঙ্গনা রানাউত

শেষের কয়েকটা বাক্যে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জাহির করলেও নেটিজেনরা অনেকেই ধরে নিয়েছিলেন ভাঙন ধরেছে তাঁদের সম্পর্কে। সেই গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়ে যে কিছুক্ষণ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থেকে আরও একটি পোস্ট করেন শ্রুতি। সেখানে ছিল স্বর্ণেন্দু ও শ্রুতির আয়নায় তোলা একটা নিজস্বী। পোস্ট শেয়ার করে শ্রুতি লেখেন, 'আগের পোষ্ট টা ইন্ডাস্ট্রির একজন কাছের বন্ধু কে নিয়ে। আমাদের ব্রেকাপ হয়েছে এটা যাদের মনে হচ্ছে তাদের জন্য আমাদের হাতে গরম একটি ছবি রইল। স্বর্ণেন্দু সমাদ্দার, হেসে নিলাম এই সুযোগে।' (অপরিবর্তিত) ইন্ডাস্ট্রির অনেকেই শুভকামনা জানিয়েছেন এই পোস্টে। 
 
তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
Dev on Tollywood: 'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
Shreya Ghoshal: অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?
অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget