এক্সপ্লোর

Siddharth-Kiara: জীবনের ওঠাপড়ার সফরে, তুমিই সেরা সঙ্গী... বিয়ের জন্মদিনে কিয়ারাকে লিখছেন সিদ্ধার্থ

Sid-Kiara Marriage Anniversary: ২০২২ সালে রাজস্থানে, রাজকীয় বিবাহবাসরে চার হাত এক হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। 'শেরশাহ'-তে একসঙ্গে কাজ করার সময় শুরু হয়েছিল যে সম্পর্কের, তা পরিণতি পেয়েছিল বিয়ের মণ্ডপে

কলকাতা: প্রেম, বিয়ে, সম্পর্ক.. এই সবটাই তো চলমান। থেমে গেলেই যেত তাতে যেন শ্যাওলা পড়ে.. আটকে যায় গতিপথ। ঠিক নদীর মতোই। পায়ে পায়ে, এক একটা দিন পেরিয়ে তাঁদের সাত পাকে বাঁধা পড়ার দিনের জন্মদিন আজ। ১ বছর পেরল স্বপ্নের বিয়ের। আজ, বলিউডের 'শেরশাহ' (Shershaah) জুটি, সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিবাহবার্ষিকী। দিনশেষে.. সোশ্যাল মিডিয়ায় পড়ন্ত এক বিকেলের ছবি শেয়ার করে, তাঁর আদরের 'কি'-কে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ। আর সেই ছবি যেন বলে দিয়ে গেল অনেক.. অনেক কথা। 

গতবছর, অর্থাৎ ২০২২ সালে রাজস্থানে, রাজকীয় এক বিবাহবাসরে চার হাত এক হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। 'শেরশাহ'-তে একসঙ্গে কাজ করার সময় শুরু হয়েছিল যে সম্পর্কের, তা পরিণতি পেয়েছিল বিয়ের মণ্ডপে। তারপরে কেটে গিয়েছে গোটা একটা বছর। আর এই সময়টা তাঁদের একে অপরের মুখে শুধুই শোনা গিয়েছে প্রশংসা আর ভালবাসার কথা। সেই ভালবাসার বার্তাই যেন দিয়ে গেল সিদ্ধার্থের শেয়ার করে নেওয়া এই ছবি। 

সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, ঘোড়ার পিঠে বসে রয়েছেন সিদ্ধার্থ আর কিয়ারা। তবে পিছন ঘুরে। আকাশে পড়ন্ত সূর্যের নরম আলো মাখছেন.. ডুবছেন একে অপরের কথায়, প্রেমে। দুজনের পরণেই সাদা পোশাক। সিদ্ধার্থ এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই সফরটা কোথায় পৌঁছনোর জন্য নয়... এই সফরে কে আমার সফরসঙ্গিনী হচ্ছে, সেটাই গুরুত্ব পায় কেবল। জীবনের ওঠাপড়ার এই সফরে আমার সেরা সঙ্গী হয়ে ওঠার জন্য ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি আমার ভালবাসা।' সিদ্ধার্থের আবেগঘন এই পোস্টে তাঁদের জুটিতে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন অনেকেই। 

তবে প্রথম বিবাহবার্ষিকী কেমন করে কাটালেন জনপ্রিয় এই জুটি, তার কোনও হদিশ মেলেনি সোশ্যাল মিডিয়ায়। হয়তো ভালবাসার দিনটিকে সবার অলক্ষ্যে, কেবলমাত্র দুজনের মতো করেই উদযাপন করতে চেয়েছিলেন তাঁরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

আরও পড়ুন: Fitness Tips from Tolly Heroines: মাটন-মিষ্টি খেয়েও কীভাবে আকর্ষণীয় চেহারা? টলি নায়িকাদের ফিটনেস-ফান্ডা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget