এক্সপ্লোর

Vicky-Katrina's Sangeet Plan: ভিকি-ক্যাটরিনার সঙ্গীতে পারফর্ম করবেন বলিউডের এই 'লভবার্ডস'?

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ যে একে অপরের সম্পর্কে আছেন,তা নিজেরা মুখে স্বীকার না করলেও বিভিন্ন জায়গায় তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে।সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা

মুম্বই: গত দুটো বছর করোনা অতিমারির কারণে একেবারেই নিজেদের মতো কাটাতে পারেননি বলিউড (Bollywood) সেলেবরা। এখন পরিস্থিতি খানিকটা ঠিক হয়েছে। আর শীতকাল পড়তে না পড়তেই বি টাউনে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha) সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। নতুন জীবনের পথে আরও বেশ কিছু জুটি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। শোনা যাচ্ছে বিয়ের পর যে নতুন বাড়িতে থাকতে চলেছেন তাঁরা, তারও তোড়জোড় প্রায় শেষের পথে। বলিউডের আর যে জুটির সম্পর্কের কথা এখন ওপেন সিক্রেট, তা অবশ্যই ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক (Katrina Kaif) এবং বিয়ের খবর। 

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ যে একে অপরের সম্পর্কে আছেন, তা নিজেরা মুখে স্বীকার না করলেও বিভিন্ন জায়গায় তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। বিভিন্ন সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। আগামী মাসে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিবাহবাসর বসতে চলেছে তাঁদের। বিয়ের তোড়জোড় চলছে জোরকদমে। বলিউডের দুই হাই ভোল্টেজ তারকার বিয়ে বলে কথা। খামতি যেন না থাকে কোনও কিছুতে। তাই ইতিমধ্যেই অতিথিদের তালিকা থেকে বিয়ের সমস্ত আয়োজন প্রায় শেষের পথে। বিভিন্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন - Female Cop in Universe: বড় চমক! রোহিত শেট্টির কপ ইউনিভার্সে এবার মহিলা পুলিশ, মুখ্য চরিত্রে কোন নায়িকা?

সম্প্রতি বি টাউনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন বলিউডের আর এক 'লভ বার্ডস'। তাঁরা আর কেউ নন। সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কও অনুরাগীদের অজানা নয়। যদিও তাঁরা সম্পর্কের কথা এখনও অফিশিয়ালি জানাননি। শোনা যাচ্ছে, টিনসেল টাউনের তারকা জুটির সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন সিদ্ধার্থ-কিয়ারা।

জানা যাচ্ছে, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা সদ্য বিবাহিত রাজকুমার রাও-পত্রলেখার মতো ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন। তাই সব মিলিয়ে ভিকি-ক্যাটরিনার অনুরাগীরা তাঁদের পছন্দের তারকার বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। অন্তত সোশ্যাল মিডিয়া তেমনই আভাস দিচ্ছে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget