এক্সপ্লোর

Female Cop in Universe: বড় চমক! রোহিত শেট্টির কপ ইউনিভার্সে এবার মহিলা পুলিশ, মুখ্য চরিত্রে কোন নায়িকা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) জানালেন যে, তাঁর কপ ইউনিভার্স অসম্পূর্ণ থেকে যাবে যদি এই কপ ইউনিভার্সে কোনও মহিলা পুলিশের চরিত্র না থাকে।

মুম্বই: গত কয়েক বছরে রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত বেশ কয়েকটি ছবিতে আমরা পুলিশের চরিত্রে কখনও অজয় দেবগন (Ajay Devgn), কখনও রণবীর সিংহ (Ranveer Singh) কিংবা অক্ষয় কুমারকে (Akshay Kumar) দেখেছি। এবার সেই কপ ইউনিভার্সেই দেখা যেতে চলেছে কোনও বলিউড অভিনেত্রীকে। 'সিংঘম' ছবিতে বাজিরাও সিংঘম রূপে অজয় দেবগনই হোক কিংবা 'সিম্বা' ছবিতে সংগ্রাম সিম্বা ভালেরাও চরিত্রে রণবীর সিংহ  অথবা হালফিলের 'সূর্যবংশী' ছবিতে বীর সূর্যবংশী রূপে অক্ষয় কুমার। এবার এই সমস্ত চরিত্রের মতোই রোহিত শেট্টির ছবিতে আসতে চলেছেন কোনও মহিলা চরিত্র। যাঁর ঝাঁঝ কিংবা অ্যাকশন কোনওটাই 'সিংঘম', 'সিম্বা' কিংবা 'সূর্যবংশীর' থেকে কম কিছু হবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোদ পরিচালক রোহিত শেট্টি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি জানালেন যে, তাঁর কপ ইউনিভার্স অসম্পূর্ণ থেকে যাবে যদি এই কপ ইউনিভার্সে কোনও মহিলা পুলিশের চরিত্র না থাকে। সাক্ষাৎকারে পরিচালক বলেন, 'মুখ্য চরিত্রে কোনও নারী চরিত্র কিংবা কোনও মহিলা পুলিস যদি আমার কপ ইউনিভার্সে না আসে, তাহলে তা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের এখনও অপেক্ষা করতে হচ্ছে। কারণ করোনা অতিমারির কারণে আমরা আমাদের জীবন থেকে দুটো বছর হারিয়ে ফেলেছি। আজ আমার ১৭তম ছবি নিয়ে আলোচনা করার কথা ছিল, ১৫ নম্বর ছবি নিয়ে নয়। প্রায় দু' বছর আগে 'সূর্যবংশী'র মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সবই করোনার কারণে আটকে যায়। আমি কোনও স্বল্প দৈর্ঘ্যের কিংবা কাটছাঁট করে ছবি তৈরি করতে পারি না। চাইও না। আমার ছবি যখন কোনও নারী কেন্দ্রীক ছবি হবে, কিংবা কোনও মহিলা পুলিশ থাকবে, তখন তা 'সিংঘম' কিংবা 'সূর্যবংশী'-র থেকে কোনও অংশে কম হবে না। আজকের দিন পর্যন্ত আমি এখনও কোনও তেমন গল্প পাইনি। যা নিয়ে এমন একটা ছবি তৈরি করতে পারব। আজ চাহিদা রয়েছে বলে আমি যেকোনও গল্প নিয়ে তো আর ছবি তৈরি করতে পারি না।'

আরও পড়ুন - Bob Biswas Trailer Release: 'এক মিনিট'! কবে আসছে 'বব বিশ্বাস'?

প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাওয়া রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী' ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও রণবীর সিংহ এবং অজয় দেবগনকে দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget