এক্সপ্লোর

Sidharth Kiara Marriage: বিয়ের পর ৭০ কোটির বাংলোয় উঠবেন সিদ্ধার্থ-কিয়ারা?

Sidharth Kiara: বিয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে। মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই স্বামী ও স্ত্রী হবেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। বিয়ের পর কোথায় থাকবেন তাঁরা?

নয়াদিল্লি: বলিপাড়ায় বিয়ের (Bollywood Wedding) তোড়জোড়। আগামীকাল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। রাজস্থানের (Rajasthan) বিলাসবহুল সূর্যগড় ফোর্টে (Suryagarh Fort) বসেছে বিয়ের আসর। আজই সঙ্গীত (Sangeet) অনুষ্ঠান হবে। চলছে আয়োজন। ভাইরাল হয়েছে সেই ভিডিও। সমস্ত উদযাপন সেরে নবদম্পতি ফোর্ট ছাড়বেন ৮ তারিখ। তারপর কোথায় থাকবেন সিড-কিয়ারা, জানেন?

বিয়ের পর কোথায় থাকবেন সিড-কিয়ারা?

বিয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে। মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই স্বামী ও স্ত্রী হবেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। জানা গেছে বিয়ের পর নবদম্পতি সুখের সংসার পাতবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও কিং খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি। 

শোনা যাচ্ছে সূর্যগড়ে আজ 'ওয়েলকাম মিল'-এর আয়োজন করেছেন হবু দম্পতি। এরপর হবে সঙ্গীত। কাল হাভেলিতে দুই ভিন্ন নিয়মে হবে হলদি অনুষ্ঠান। আগামীকালই রিসেপশন বলেও জানা যাচ্ছে। 

রাজস্থানের জয়সলমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্যালেস (Suryagarh Palace)। সেখানেই রাজকীয় ঢঙে সম্পন্ন হবে স্বপ্নের বিয়ে। আঁটোসাঁটো নিরাপত্তা। তার মধ্যেও ফাঁস হল 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও। 

দেখে আন্দাজ করা যায়, গোলাপী তাদের থিম রং। ঝাড় লণ্ঠনের সারি। 'সঙ্গীত' অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। অন্দরের সেই ভিডিও পোস্ট করেছেন এক পাপারাৎজি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তা। গোটা দুনিয়া যখন বর ও কনে বেশে সিদ্ধার্থ ও কিয়ারাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে, তখন এমন ঝলক যে মানুষ লুফে নেবে তা বলাই বাহুল্য। অন্যদিকে এদিন ইনস্টাগ্রামে স্টোরি দেন জুহি চাওলা। বিমানে বসে ছবি তুলে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাশট্যাগ সিডকিয়ারা'। 

আরও পড়ুন: Siddharth Kiara Marriage: সিদ্ধার্থ কিয়ারাকে আশীর্বাদ করবেন বিক্রম বত্রা, বলছেন 'শেরশাহ'-র প্রযোজক

প্রসঙ্গত, এর আগে শোনা যাচ্ছিল, ৬ তারিখ, অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' (Shershah) জুটি। কিন্তু সূত্রের খবর, আজ নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। অর্থাৎ, প্রতীক্ষার আরও একদিন বাড়ল। কিয়ারাকে বধূবেশে দেখার জন্য সিদ্ধার্থকে অপেক্ষা করতে হবে আরও ১ রাত। জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে আর আত্মীয়, পরিবার, পরিজনেরাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget