এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: চর্চায় সিড-কিয়ারার বিয়ে, এই আবহেই ভাইরাল জুটির নাচের ভিডিও

Sidharth Malhotra Kiara Advani: আগেই জানা গিয়েছিল, বিয়েতে থাকবে 'নো ফোন' পলিসি। অর্থাৎ কেউ এই বিয়ের ছবি নিজের মোবাইলে তুলতে পারবেন না। প্রথম বিয়ের ছবি পোস্ট করবেন বর-কনেই। তাও বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া (Social Media) এখন ভরছে সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের (Sidharth Malhotra Kiara Advani Marriage) খবরে। কখন, কোথায়, কাকে দেখা গেল বিয়েবাড়িতে ঢুকতে বা বের হতে, সর্বত্র তীক্ষ্ণ নজর পাপারাৎজিদের (Paparazzi)। আর এই আবহেই ভাইরাল হল সিদ্ধার্থ ও কিয়ারার নাচের ভিডিও (viral dance video)। 

ভাইরাল সিড-কিয়ারার নাচের ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও। আচমকা দেখে মনে হতেই পারে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের সঙ্গীতের ভিডিও ফাঁস হয়ে গেছে। কিন্তু না। তারকা জুটির বিয়ের আবহে একটি পুরনো ভিডিও হয়েছে ভাইরাল। ২০২০ সালে অরমান জৈন ও অনিশা মালহোত্রর বিয়েতে হাজির হয়েছিলেন সিড ও কিয়ারা। সেখানে একেবারে 'ফান' মুডে ক্যামেরাবন্দি দুজনেই। 'মেটালিক' লেহঙ্গায় ঝলমল করছেন কিয়ারা। অন্যদিকে কালো 'বন্ধগলা'য় নজর কাড়ছেন সিদ্ধার্থ। অনুষ্ঠানে ডিজে-র কনসোল থেকে শ্যুট করা হয়েছে সেই ভিডিও, 'ডান্স পার্টি' চলছিল তখন পুরো দমে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🌸 Sidharth Malhotra FC 🌸 (@sidharth.malhotra.fc)

সূত্রের খবর অনুযায়ী, সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর নিজেদের বিয়ের 'সঙ্গীত' হবে আজ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তোড়জোড় নজরে পড়ার মতো। দুই তারকা, তাঁদের পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুমহল এখন রয়েছেন জয়সলমেরের 'সূর্যগড়' নামক বিলাবহুল হোটেলে। শাহিদ কপূর, মীরা রাজপুত, কর্ণ জোহর, ইশা অম্বানি, আনন্দ পিরামল প্রমুখকে দেখা গেছে অনুষ্ঠানস্থলে পৌঁছতে। ২০১২ সালে বলিউডে সিদ্ধার্থ মালহোত্রকে লঞ্চ করেছিলেন কর্ণ জোহর। অন্যদিকে কিয়ারার অন্যতম চর্চিত ছবি 'লাস্ট স্টোরিজ'-এর পরিচালক কর্ণ। এছাড়া তাঁদের একাধিক ছবির প্রযোজকও কর্ণ। ২০২১ সালে মুক্তি পায় সিদ্ধার্থ ও কিয়ারা অভিনীত প্রথম ও এযাবৎ একমাত্র ছবি 'শেরশাহ' যা বেশ প্রশংসিতও হয়েছিল। 

অন্যদিকে বিয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে। মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরই স্বামী ও স্ত্রী ঘোষিত হবেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। জানা গেছে বিয়ের পর নবদম্পতি সুখের সংসার পাতবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও কিং খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি।

আরও পড়ুন: Kangana Ranaut: 'ঘরে ঢুকে পেটাব', নজরদারির অভিযোগের পরে ফের বিস্ফোরক কঙ্গনা

আগেই জানা গিয়েছিল, এই বিয়েতে থাকবে 'নো ফোন' পলিসি। অর্থাৎ, কেউ এই বিয়ের ছবি নিজের মোবাইলে তুলতে পারবেন না। প্রথম বিয়ের ছবি পোস্ট করবেন বর-কনেই। তাও বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে। কিন্তু এখানেই থেমে থাকেননি সিদ্ধার্থ-কিয়ারা। পাপারাৎজিদের ক্যামেরাও যাতে পৌঁছতে না পারে, সেজন্য ১০ কিলোমিটারের মধ্যে থাকতে পারবেন না কোনও মানুষ বা গাড়ি। বিমানবন্দর থেকে যে রাস্তা সূর্যগড় প্যালেসের দিকে যাচ্ছে, সেই রাস্তা যেন এক্কেবারে জনশূন্য থাকে, সেই ব্যবস্থাই করেছেন তাঁরা। আপাতত অনুরাগীরা বিয়ের পরের ছবি পোস্ট হওয়ার অপেক্ষায় রয়েছেন। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget