এক্সপ্লোর

Sidharth Shukla Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লা

মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লা।বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। সূত্রের খবর অনুযায়ী,  বুধবার রাতে ঘুমের সময় ওষুধ খেয়েছিলেন তিনি। এরপর আর ঘুম ভাঙল না অভিনেতার।  মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি। পোস্টমর্টেমের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।

‘বাবুল কা আঙ্গান ছুটে না’ বলে একটি ধারাবাহিকে অভিনয় দিয়ে রূপোলি পর্দায় পা রাখেন সিদ্ধার্থ শুক্লা। এরপর ‘জানে পহেচান সে’, ‘ইয়ে আজনবি’, ‘লভ ইউ জিন্দগি’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি৷  

কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন সিদ্ধার্থ। ‘বালিকা বধূ’তে শিব হিসেবে পরিচিত ছিলেন তিনি। ‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর মতো রিয়্যালিটি শো-তেও সঞ্চালক হিসেবে বেশ কিছু দিন কাজ করেছিলেন তিনি। এর পর ২০১৯ সালে ‘বিগ বস’-এর ১৩ তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্লা।
শেহনাজ গিলের সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবরই খবরের শিরোনামে থাকতেন সিদ্ধার্থ। নেটাগরিকরা তাঁদের একসঙ্গে ‘সিডনাজ’ বলে ডাকতেন। করণ জোহরের হাত ধরে বলিউডেও পা রাখেন এই অভিনেতা। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।  আলিয়া ভাটের  সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় সিদ্ধার্থ শুক্লাকে। সম্প্রতি ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি বিগ বস' ছাড়াও আরও একটি রিয়্যালিটি শো 'খাতরো কি খিলাড়ি'-র সিজন ৭ -এ বিজয়ী হয়েছিলেন তিনি। 

সিদ্ধার্থ শুক্লার বাবার নাম অশোক শুক্লা ও মা রীতা শুক্লা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্র সিদ্ধার্থর ছোটবেলার থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল। 

সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷ 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev-Rukmini: রুক্মিণীর হাতে মেহেন্দি, দেবের হাতে প্রেমিকার নামের আদ্যক্ষর! অবশেষে বিয়ের পিঁড়িতে জুটি?
রুক্মিণীর হাতে মেহেন্দি, দেবের হাতে প্রেমিকার নামের আদ্যক্ষর! অবশেষে বিয়ের পিঁড়িতে জুটি?
Susmita Roy: 'মা হতে চেয়েছি, এবার লড়াইটা একসঙ্গে...', দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে অঝোরে কাঁদলেন সুস্মিতা
'মা হতে চেয়েছি, এবার লড়াইটা একসঙ্গে...', দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে অঝোরে কাঁদলেন সুস্মিতা
Nora Fatehi : অভিব্যক্তির স্বাধীনতার নামে অশ্লীলতা বরদাস্ত করা হবে না, নোরা ফতেহির বিতর্কিত গানে কড়া পদক্ষেপ কেন্দ্রের
অভিব্যক্তির স্বাধীনতার নামে অশ্লীলতা বরদাস্ত করা হবে না, নোরা ফাতেহির বিতর্কিত গানে কড়া পদক্ষেপ কেন্দ্রের
ফের বিয়ে করলেন সুস্মিতা, সায়কের পোস্টে বিরাট আলোচনা, পাত্র কে?
ফের বিয়ে করলেন সুস্মিতা, সায়কের পোস্টে বিরাট আলোচনা, পাত্র কে?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Embed widget