এক্সপ্লোর

Year Ender: ২০২১-এ সর্বাধিক সার্চ হওয়া পুরুষ তারকা সিদ্ধার্থ শুক্ল, মহিলাদের তালিকায় শীর্ষে করিনা: ইয়াহু

Year Ender: 'বিগ বস' রিয়েলিটি শোয়ে প্রবলভাবে খ্যাতি পান সিদ্ধার্থ। প্রসঙ্গত 'বিগ বস'-এর সঞ্চালক হচ্ছেন সলমন খান। এদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকার তালিকায় সিদ্ধার্থের পরেই সলমন খানের নাম। 

নয়াদিল্লি: ওয়েব সার্ভিস সংস্থা 'ইয়াহু' (Yahoo!) প্রকাশ করল এই বছরের 'ইয়ার ইন রিভিউ ২০২১' (Year in Review 2021)। তাঁদের এই বছরের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Siddharth Shukla) ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকা (most searched male celebrity of the year)। ২০২১ সালের ২ সেপ্টেম্বর, মৃত্যু হয় টেলিজগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লর।

'বিগ বস' (Bigg Boss) রিয়েলিটি শোয়ে প্রবলভাবে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন সিদ্ধার্থ শুক্ল। প্রসঙ্গত 'বিগ বস'-এর সঞ্চালক হচ্ছেন সলমন খান (Salman Khan)। এদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকার তালিকায় সিদ্ধার্থের পরেই সলমন খানের নাম। 

আরও পড়ুন: Katrina-Vicky Wedding Update : বেইজ রঙা স্যুটে ফুলেল ডিজাইন, ইন্টারনেটে ঝড় তুলছে ভিকির বিয়ের পোশাক

সলমন খানের পরে, কিন্তু খুব অল্প ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছেন তেলুগু অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। চতুর্থ স্থানে প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar) ও কিংবদন্তী অভিনেতা, প্রয়াত দিলীপ কুমার (Dilip Kumar)।

অন্যদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া মহিলা তারকার তালিকায় (most searched female celebrities of 2021) এই বছর শীর্ষে রয়েছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। দ্বিতীয় সন্তান অর্থাৎ জে-র জন্য গর্ভাবস্থায় তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এরপর জে-র জন্ম ও বেড়ে ওঠায় সাধারণের আগ্রহ তো আছেই। 

জে ও তৈমুরের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে তাঁর  ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের চোখ ফেরাতেই দেন না তিনি। অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ভিকি কৌশলের সঙ্গে তাঁর বিয়ের আপডেটের (Vicky Kaushal - Katrina Kaif Marraige) দিকেই এখন গোটা দেশ তাকিয়ে। এরপরে তালিকায় রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

২০২১ সালের ইয়াহু 'ইয়ার এন্ডার'-এ 'দ্য বিগেস্ট নিউসমেকার' (The Biggest Newsmaker), অর্থাৎ খবরের শিরোনামে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget