এক্সপ্লোর

Singham 3: কবে মুক্তি পাবে অজয় দেবগন-রোহিত শেট্টির 'সিংঘম থ্রি'?

'সূর্যবংশী' (Sooryavanshi) ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই এবার শোনা যাচ্ছে কবে মুক্তি পেতে পারে রোহিত শেট্টি এবং অজয় দেবগনের যুগলবন্দির কপ-ড্রামা 'সিংঘম থ্রি' (Singham 3)।

মুম্বই: সদ্যই সিনেমাহলে মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) নতুন ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এছাড়াও দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn) এবং রণবীর সিংহ (Ranveer Singh)। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিনেমাহল বন্ধ থাকার ফলে ছবির সমস্ত কাজ শেষ হয়ে গেলেও বলিউডে অন্যান্য আরও অনেক ছবির মতো মুক্তি আটকে ছিল পরিচালক রোহিত শেট্টির মাল্টিস্টারার এই ছবি। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই পরিচালক জানিয়েছিলেন যে, দীপাবলিতেই মুক্তি পাবে 'সূর্যবংশী'। আর মুক্তি পেয়েই কার্যত ধুম মাচিয়ে দিয়েছে এই ছবি। প্রথম দিনই বক্স অফিসে সাফল্য পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় রোহিত শেট্টি নিজে প্রথম দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন অনুরাগীদের উদ্দেশ্যে। 

'সূর্যবংশী' ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই এবার শোনা যাচ্ছে কবে মুক্তি পেতে পারে রোহিত শেট্টি এবং অজয় দেবগনের যুগলবন্দির কপ-ড্রামা 'সিংঘম থ্রি' (Singham 3)। প্রথম দুটো ছবিই বক্স অফিসে খুব ভালো ব্যবসা করে। পাশাপাশি দর্শকদের কাছেও 'সিংঘম' রূপে জনপ্রিয় হয়ে ওঠেন অজয় দেবগন। ফলে এই ছবির তৃতীয় ভাগ 'সিংঘম থ্রি' নিয়ে স্বাভাবিকভাবেই খুবই উত্তেজিত অনুরাগীরা। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ২০২৩-র স্বাধীনতা দিবসেই (Independence Day) নাকি মুক্তি পেতে চলেছে 'সিংঘম থ্রি'। যদিও রোহিত শেট্টি কিংবা অজয় দেবগনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন - বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ভিডিও, সলমন খানের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করলেন ভিকি কৌশল!

প্রসঙ্গত, পরিচালক রোহিত শেট্টি এবং অজয় দেবগন দুজনেই এখন নিজে অন্যান্য বিভিন্ন ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। খুব শীঘ্রই বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে অজয় দেবগনকে। পাশাপাশি রোহিত শেট্টিও ওটিটি প্ল্যাটফর্মে (OTT) ডেবিউ করতে চলেছেন বলে জানা যাচ্ছে। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget