এক্সপ্লোর

Jawan: ছবি তৈরিতে নেই কোনও খামতি! বিদেশ থেকে অ্যাকশন ডিরেক্টরদের আনল টিম 'জওয়ান'

Jawan Update: আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি 'জওয়ান'।

কলকাতা: বিশ্বের সেরা ছয়জন ডিরেক্টরকে নিয়ে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছে টিম 'জওয়ান'  (Jawan) । আপাতত এই খবরেই সরগরম বলিউড। স্পিরো রাজাতোসের পাশাপাশি ইয়ানিক বেন, ক্রেগ ম্যাক্রে, কেচা খামফাকদি, সুনীল রড্রিগস, আনাল আরাসুর মত বিশ্ববিখ্য়াত অ্য়াকশান ডিরেক্টররা অ্য়াটলি পরিচালিত এই ছবির অ্যাকশন সিকোয়েন্স পরিচালনা করবেন।

অ্য়াকশান-বিনোদনে ভরপুর 'জওয়ান' ছবির দুটো গান, 'জিন্দা বান্দা' ও 'ছালেয়া' মুক্তি পেয়েছে ইতিমধ্য়েই। 

উল্লেখ্য়, দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন বলিউডের বাদশাহ। (Shah Rukh Khan) তাঁর বিপরীতে লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'। এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুসারে, 'জওয়ান' ছবির তৈরির বাজেট ছিল ৩০০ কোটি টাকা। তাঁর দর্শকের বড়পর্দায় শ্রেষ্ঠ অভিজ্ঞতা প্রদানের জন্য প্রচুর অর্থব্যয় করেছেন শাহরুখ, খবর এমনই। এছাড়াও প্রেক্ষাগৃহই সিনেমা দেখার সেরা মাধ্যম বলে মনে করেন অ্যাটলিও (Atlee), খবর সূত্রের। 

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় যে শাহরুখ খান আগেই বুঝেছিলেন এই বছরে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম ছবি 'পাঠান' উত্তেজনার পারদ তুলবে চূড়ায় এবং সেই কথা মাথায় রেখেই তিনি 'জওয়ান'কে আরও বড় করে পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নাকি বিশাল সেট-আপে হয়েছে। সিদ্ধার্থ আনন্দের ছবিতে ব্যবহৃত 'গ্রিন স্ক্রিন'-এর বদলে অ্যাটলির ছবির জন্য বিশাল সেট তৈরি করা হয়েছিল, খবর সূত্রের, যাতে দৃশ্যগুলি আরও বাস্তব মনে হয়। 

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' তৈরিতে খরচ হয়েছিল ২৫০ কোটি টাকা। বক্স অফিসে একাধিক রেকর্ড ভাঙে এই ছবি। এই ছবি কিং খানের কেরিয়ারের সবচেয়ে বড় হিট হিসেবে উঠে আসে। তার আগে তৈরি কিং খানের শেষ ছবি 'জিরো' তৈরিতে খরচ হয়েছিল ২০০ কোটি টাকা, 'দিলওয়ালে' তৈরি হয়েছিল ১৩৫ কোটি টাকায়। অন্যদিকে 'রা ওয়ান' তৈরির সময় খরচ হয় ১৩০ কোটি টাকা, 'ফ্যান' ছবিতে খরচ হয় ১২০ কোটি, 'রইজ' ছবিতে ৯৫ কোটি ও 'হ্যাপি নিউ ইয়ার' ছবির জন্য খরচ হয় ১৫০ কোটি টাকা। 

'জওয়ান' ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও নয়নতারা। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র, রিধি ডোগরা প্রমুখ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget