এক্সপ্লোর

Salman Khan: ‘মাথা নীচু করে বকা খাচ্ছিলেন সলমন’, ঠিক কী করেছিলেন ‘ভাইজান’? জানালেন স্মৃতি ইরানি

Smriti Irani: সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দেন স্মৃতি।

মুম্বই: টেলিভিশনের ‘কুইন’ বলা হতো একসময়। রাজনীতিতেও চুটিয়ে ইনিংস খেলেছেন। বর্তমানে অভিনয়, রাজনীতি, দু’টোই সামলাচ্ছেন। সংবাদমাধ্যমের সামনে প্রায়শই দেখা যাচ্ছে তাঁকে। আর তাতেই চমকপ্রদ তথ্য় সামনে আনলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি। জানালেন, একবার তাঁর সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খেতে হয় সলমন খানকে। (Smriti Irani)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দেন স্মৃতি। আর তাতেই স্মৃতিচারণ করতে বসেন তিনি। সলমন  ও তাঁর পরিবারের সঙ্গে নিজের সংযোগের কথা তুলে ধরেন স্মৃতি। এমনকি তাঁর সামনেই সলমনকে বাবা সেলিম খানের কাছে বকুনি খেতে হয়েছিল বলে জানান স্মৃতি। (Salman Khan)

অভিনয় জীবনে প্রবেশের কাহিনি তুলে ধরতে গিয়ে ওই সাক্ষাৎকারে স্মৃতি বলেন, “সেন্ট জেভিয়ার্সে একসঙ্গে পড়তেন সলমন এবং আমার স্বামী। ওঁরা সহপাঠী ছিলেন। প্রথম বার জুবিন আমাকে সলমনের সঙ্গে যখন দেখা করতে নিয়ে যায়, সেখানে সেলিম খানও ছিলেন। উনি আমাকে বলেন, ‘তোমার স্বামী আমার ছেলের সঙ্গে মিলে কী করত জানো? লুকিয়ে আমার গাড়ি নিয়ে বেরিয়ে যেত ওরা’।” স্মৃতি আরও বলেন, “আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম। মুখ ফিরিয়ে দেখি, সলমন এবং আমার স্বামী মাথা নীচু করে দাঁড়িয়ে।”

শাহরুখের সঙ্গে কী অভিজ্ঞতা হয়, তাও জানান স্মৃতি। তিনি বলেন, “স্বামীর দৌলতেই শাহরুখের সঙ্গে আলাপ হয় আমার। ওদের পরিচয় ছিল। আমি দেখা করানোর জন্য বলতাম বার বার। আসলে উনিই (শাহরুখ) আমাকে প্রথম বলেন, ‘বিয়ে কোরো না। আমি বলছি বিয়ে করিস না’। আমি বলেছিলাম, ‘ভাই, অনেক দেরি হয়ে গিয়েছে’।” 

শাহরুখের সঙ্গেই প্রথম বার শট দেন বলেও জানিয়েছেন স্মৃতি। তিনি জানিয়েছেন, আজিজ মির্জার পরিচালনায় শাহরুখ এবং জুহি চাওলা একটি ছবি করছিলেন। ওই ছবিতেই প্রথম বার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ‘রাজা কি রানি’ ছবির ‘রাজা কো রানি সে’ গানে মনীষা কৈরালা যে কালো রংয়ের পোশাক পরেছিলেন, তিনি সেটিই পরেছিলেন। সেটি পরে দাঁড়াতে বলা হয়েছিল তাঁকে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করেন স্মৃতি। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে জুবিনকে চিনতেন তিনি। পার্কিং লটে বিয়ে সারেন তিনি। আগের পক্ষের মেয়ে যে জীবনে খুব গুরুত্বপূর্ণ, তা গোড়াতেই তাঁকে জানিয়ে জেন জুবিন। তিনিও জানিয়ে দেন, বিয়ের পর কাজ চালিয়ে যেতে চান। পর দিন 'তাজ' হোটেলে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। এর পর শ্যুটিংয়ে বেরিয়ে যান স্মৃতি। নিজের কাজে সিডনি উড়ে যান জুবিন। স্মৃতি এবং জুবিনের এক ছেলে, জোহর, এক মেয়ে, জোইশ। প্রথম স্ত্রী মোনার সঙ্গে জুবিনের এক মেয়ে রয়েছে, শানেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget