এক্সপ্লোর

Solanki Roy: সিরিয়ালের মতো বস্তাপচা গল্প ওয়েব সিরিজে? বদল আনতে কী করলেন সোলাঙ্কি?

Bokabaksho te Bondi: সোলাঙ্কি বলছেন, 'ডায়লগগুলো খুব সিরিয়াল-মার্কা লাগছে না? ড্রামাটিক, ওভার ড্রামাটিক, মেলোড্রামাট্রিক। আমি কিন্তু এগুলো খুব ভালবাসি।'

কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা। চর্চায় তাঁর কেরিয়ারও। ধারাবাহিক ছেড়ে আপাতত নাকি ওয়েব সিরিজেই মন দিয়েছেন তিনি। তাঁকে সিনেমায় দেখা যাওয়ার কথা থাকলেও, তিনি নিজে কখনও মুখ খোলেননি তা নিয়ে। তবে এবার, সেই সিরিয়াল নিয়েই রোখাচোখা জবাব অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy)। ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই' (Hoichoi)-তে যা যা সিরিজ় মুক্তি পায়, তার অধিকাংশই নাকি ধারাবাহিকের মতোই? নেটিজেনদের এই উত্তরের জবার দিলেন সোলাঙ্কি, কিন্তু হঠাৎ এই উদ্যোগ কেন? 

ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই' (Hoichoi)-তে বিভিন্ন স্বাদের একাধিক ওয়েব সিরিজ মুক্তি পায়। এরমধ্যে কিছু রহস্য, কিছু থ্রিলার, কিছু আবার নিছকই সামাজিক গল্প। তবে প্রশংসার পাশাপাশি, একাধিক ওয়েব সিরিজই কটাক্ষের শিকার হয়। অনেক সময়েই 'হইচই'-এর ধারাবাহিককে 'ধারাবাহিকের ধাঁচ' অথবা সিরিয়ালের মতো বলে কটাক্ষ করা হয়। সদ্য মুক্তি পাওয়া ভিডিওতে যেন সেই সমস্ত কটাক্ষেরই জবাব দিলেন সোলাঙ্কি। 

আজ যে ভিডিও মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সোলাঙ্কি বলছেন, 'ডায়লগগুলো খুব সিরিয়াল-মার্কা লাগছে না? ড্রামাটিক, ওভার ড্রামাটিক, মেলোড্রামাট্রিক। আমি কিন্তু এগুলো খুব ভালবাসি।' এরপরে সোলাঙ্কি বলে যাচ্ছেন, সেই সমস্ত কটাক্ষের উত্তর যা সোশ্যাল মিডিয়ায় হামেশাই শুনতে হয় একাধিক ধারাবাহিককে। তবে সোলাঙ্কি খবর দিলেন, এরপরে নাকি এমন এক ধারাবাহিক আসছে, যা মোটেই সিরিয়ালের মতো 'বস্তাপচা' হবে না। নতুন সিরিজ নাকি বদলে দেবে ধারাবাহিক নিয়ে ধ্যানধারণাই! ব্যাস এটুকুই, এরপরে সোলাঙ্কি আর কথা বলতে চাননি। কেবল জানিয়েছেন, নতুন এক সিরিজ বা সিরিয়াল আসছে 'হইচই'-তে। তবে তার নাম? নাহ.. সেই কথা অবশ্য খোলসা করেননি সোলাঙ্কি। 

তবে কমেন্টবক্সে অনুরাগীরা আঁচ করে নিয়েছেন, এ নতুন ওয়েব সিরিজের ঘোষণা। এর আগেই ঘোষণা করা হয়েছিল 'হইচই' -এর একগুচ্ছ ওয়েব সিরিজের। তারমধ্যেই একটি ওয়েব সিরিজের নাম ছিল, 'বোকাবাক্সতে বন্দি'। এই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে সোলাঙ্কিকে। তাঁর বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)-কে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

আরও পড়ুন: Dhadak 2: ১ বছর ধরে বলেছিলেন 'ছবি হচ্ছে না', 'ধড়ক ২'-কে কেন আড়ালে রেখেছিলেন কর্ণ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget