এক্সপ্লোর

Dhadak 2: ১ বছর ধরে বলেছিলেন 'ছবি হচ্ছে না', 'ধড়ক ২'-কে কেন আড়ালে রেখেছিলেন কর্ণ?

Karan Johar: কর্ণ আজ প্রকাশ্যে এনেছেন, এই ছবির ঝলক। এই ছবিতে নায়ক নায়িকা হিসেবে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি-কে।

কলকাতা: অবশেষে স্বীকারোক্তি। 'ধড়ক'-এর সিক্যুয়াল তৈরি হবে সেই কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই। তবে প্রায় ১ বছর ধরে এই ছবি তৈরির কথা নাকচ করে আসছিলেন কর্ণ জোহর (Karan Johar)। তবে অবশেষে, ২৭ মে ঘোষণা করলেন, তাঁর প্রযোজনায় আসছে 'ধড়ক ২'। তবে আর জাহ্নবী কপূর (Jahnavi Kapoor) নন, এই ছবির কাস্টিংয়ে রয়েছে চমক।

কর্ণ আজ প্রকাশ্যে এনেছেন, এই ছবির ঝলক। এই ছবিতে নায়ক নায়িকা হিসেবে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও তৃপ্তি দিমরি (Tripti Dimri)-কে। সাজিয়া ইকবালের পরিচালনায় তৈরি হবে এই ছবি। শুধু কাস্টিং নয়, প্রকাশ্যে এসেছিল ছবির মুক্তির দিনও। চলতি বছরের ২২ নভেম্বরেই মুক্তি পাবে এই ছবি। প্রযোজনায় দায়িত্বে রয়েছে ধর্ম প্রোডাকসন। 

আজ যে টিজ়ার প্রকাশ্যে এসেছে, সেখানে প্রথমে দেখা যাচ্ছে, দেওয়াল জুড়ে রক্তের হরফে কয়েকটা লেখা। যার বাংলা করলে দাঁড়ায়, 'এক ছিল রাজা। এক ছিল রানী। দুজনের জাত ছিল আলাদা। গল্প শেষ।'  সিদ্ধান্তের গলায় শোনা যাচ্ছে, 'তুমি যে স্বপ্ন দেখছো, সেখানে আমার কোনও জায়গা নেই।' এরপরেই শোনা যাচ্ছে তৃপ্তির গলা, 'তাহলে বলো এই অনুভূতি গুলো নিয়ে আমি কী করব?'

এর আগে, একাধিকবার এই গুঞ্জন উঠলে ধর্ম প্রোডাকশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, 'ধড়ক ২' মোটেই এই প্রযোজনা সংস্থার থেকে বানানো হচ্ছে না। যা যা গুঞ্জন রটেছে তা পুরোটাই রটনা। তবে কেন এই ছবির ঘোষণা এত গোপন রাখতে চেয়েছিলেন কর্ণ, তা খোলসা করেননি। তবে এই ছবির কাজ চলছে জোরকদমে, এই কথা স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন ঈশান খট্টর (Ishaan Khattar)। তাঁর ও জাহ্নবী কপূরের হাত ধরেই জনপ্রিয় হয়েছিল 'ধড়ক'। এই ছবিতেও তুলে ধরা হয়েছিল এক প্রেমের গল্পকে। সমাজের চাপে একটি প্রেমের গল্পের করুণ পরিণতির কথাই তুলে ধরা হয়েছিল ছবিতে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

আরও পড়ুন: Kaushik Ganguly: অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ ছেড়ে সিনেমায়, ছেলের সিদ্ধান্তে রাজি ছিলেন কৌশিক?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget