এক্সপ্লোর

Sonakshi Sinha: সোনাক্ষীর বিয়েতে না আসার কারণ ব্যাখ্যা করেও পোস্ট মুছলেন দাদা লব সিংহ

Sonakshi Sinha brother Luv S Sinha: এখন সেই সমস্ত পোস্ট মুছে ফেলেছেন তিনি। বদলে আরও একটি পোস্ট করে তিনি লিখেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেছিলেন তিনি নিজের মতামত। কেন সোনাক্ষী সিংহের (Sonakshi Sinha)-র বিয়েতে অনুপস্থিত ছিলেন দাদা লব সিংহ (Luv Sinha) সেটা নিজেই পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। যেখানে সোনাক্ষী ও  জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর বিয়েতে হাজির ছিলেন তাঁদের সমস্ত বন্ধুবান্ধব থেকে পরিবার পরিজন.. সেখানে দাদার অনুপস্থিতি প্রশ্ন জাগিয়েছিল অনেকের মনেই। সেই সমস্ত প্রশ্নের নিষ্পত্তি করতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন লব সিংহ। কিন্তু সেই পোস্ট নিজেই মুছে ফেললেন তিনি। 

কী লেখা ছিল সেই পোস্টে? লব সিংহ লিখেছিলেন, 'কেন আমি সোনাক্ষীর বিয়েতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিই? মিথ্যার ভিত্তিতে আমার বিরুদ্ধে অনলাইন ক্যাম্পেন চালালেও এই কথা বদলে যাবে না যে আমার জন্য আমার পরিবার সবার আগে।' দ্য টেলিগ্রাফ অনলাইনের একটি প্রতিবেদন পোস্ট করে এই কথা তিনি লেখেন। এরপর সেখান থেকে কিছু অংশ তিনি তুলে ধরেন, যেখানে নির্দিষ্টভাবে জাহিরের পরিবারের কথা লেখা আছে। এখানে সোনাক্ষীর শ্বশুর ইকবাল রতনসির 'সন্দেহজনক'  কার্যকলাপের ইঙ্গিত রয়েছে। এই লেখায় এক রাজনৈতিক নেতার সঙ্গে জাহিরের বাবার ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইডি-র তদন্ত 'ওয়াশিং মেশিন'-এ স্থান পেয়েছে। এছাড়া দুবাইয়ে ইকবাল রতনসির কোনও 'কাজ'-এর উল্লেখও আছে যা হঠাৎ বন্ধ হয়ে যায়। লব সিংহ আরও লেখেন,  'কেন আমি বিয়েতে উপস্থিত ছিলাম না তার কারণ যথেষ্ট পরিষ্কার এবং কিছু মানুষের সঙ্গে যাই হয়ে যাক না কেন সম্পর্ক রাখব না। আমি আনন্দিত যে পিআর টিমের তৈরি করা গল্পে বিশ্বাস না করে, মিডিয়ার এক সদস্য সঠিক গবেষণা করেছে।'

তবে এখন সেই সমস্ত পোস্ট মুছে ফেলেছেন তিনি। বদলে আরও একটি পোস্ট করে তিনি লিখেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। লবের কথায়, 'আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি যে আর্টিকেলটি শেয়ার করেছি সেটা আমার কথা নয়। আমার সঙ্গে কথা বলেও লেখা নয়। ওটা একজন সাংবাদিকের লেখা। তবে এবার এই বিষয়টা নিয়ে আলোচনা থামানো যাক। ভবিষ্যতেও এটা নিয়ে আমি আর কথা বলব না।'

 

আরও পড়ুন: Sidharth Malhotra: সিদ্ধার্থ-কিয়ারার নাম করে বড়সড় আর্থিক জালিয়াতি, ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget