এক্সপ্লোর

Sonu Nigam: মঞ্চে গান গাইতে উঠে শিরদাঁড়ায় চোট, কেমন আছেন সোনু নিগম?

Sonu Nigam Injured: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিয়েছেন সোনু নিগম। সেখানে দেখা গিয়েছে, তিনি বলছেন, তাঁর সঙ্গে কী কী হয়েছে

কলকাতা: বর্তমানে মঞ্চে শো করার শরীরী ভাষা বদলেছে। এখন সাধারণত আর কেউ এক জায়গায় দাঁড়িয়ে গান গান না। গাইতে গাইতে রীতিমতো নাচ করে একেবারে মাতিয়ে রাখেন গোটা মঞ্চ। এই তালিকায় রয়েছে বলিউড থেকে টলিউডের বিভিন্ন সঙ্গীতশিল্পীরাই। আর সেই তালিকার মধ্যেই রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী সোনু নিগম (Sonu Nigam)। সদ্য পুণে-তে একটি শো করতে গিয়েছিলেন সোনু নিগম। আর সেখানেই একটি তীক্ত অভিজ্ঞতার স্বীকার হয়েছেন তিনি। কী হয়েছে সঙ্গীতশিল্পীর? 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিয়েছেন সোনু নিগম। সেখানে দেখা গিয়েছে, তিনি বলছেন, তাঁর সঙ্গে কী কী হয়েছে। কিন্তু ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আর তাঁর টিম থেকে তাঁকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করছেন। কেউ কেউ ম্যাসাজ করে দিচ্ছেন তাঁর পিঠে। কেউ কেউ আবার ধরে রয়েছেন তাঁর দুটো হাত। কিন্তু কী হয়েছে সঙ্গীতশিল্পীর? জানা যাচ্ছে, স্বভাব মতোই মঞ্চে গান গাইতে গাইতে নাচ করছিলেন তিনি। হালকা কিছু স্টেপ তিনি গানের সঙ্গে হামেশাই করে থাকেন। সেটাই করছিলেন। কিন্তু সেই নাচ করতে গিয়েই হঠাৎ শিরদাঁড়ায় চোট লেগে যায় শিল্পীর। এতটাই যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। মনে হচ্ছিল কেউ তাঁর শিরদাঁড়ায় সূঁচ ফোটাচ্ছে। কোনওমতে শো শেষ করেন সোনু। মঞ্চ থেকে নেমে আসেন সহকারীদের কাঁধে ভর দিয়ে। আর তারপরেই চলে তাঁর চিকিৎসা। বিভিন্ন স্ট্রেচিংয়ের মাধ্যমে সোনুর মাসলগুলিকে আলগা করার চেষ্টা করা হচ্ছিল। সেই ভিডিওই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

তবে সোনু জানিয়েছেন মা সরস্বতীর অনেক কৃপা যে তিনি শো-টা শেষ করতে পেরেছেন। পিঠে ব্যথা নিয়েই গান চালিয়ে গিয়েছিলেন সোনু। যে ভিডিও তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি যা যা কথা বলেছেন, সবটাই বিছানায় শুয়ে। জানা যাচ্ছে আপাতত কিছুদিন বিশ্রাম করতে হবে সঙ্গীতশিল্পীকে। তারপরে আবার তিনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন। প্রসঙ্গত, সোনু নিগম বলিউডের অন্যতম ফিট অভিনেতা। তিনি যথেষ্ট শরীরচর্চা করেন। কিন্তু তাঁর পরেও এই চোট কার্যত শয্যাশায়ী করে দিয়েছে তাঁকে। এখনও তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে। 

আরও পড়ুন: Iman Chakraborty: সরস্বতী পুজোর দিনই বিবাহবার্ষিকী, কেমন করে কাটালেন ইমন চক্রবর্তী?

       

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget