এক্সপ্লোর

Sonu Sood: নিজের হাতে ধোসা তৈরি করে রিয়াকে দিতে গেলেন সোনু, ভিডিও দেখে চটলেন অনুরাগীরা!

Sonu Sood and Rhea Chakraborty: সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই পদক্ষেপের জন্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে। সোনুর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়, তাঁরাও তাঁর এই পোস্ট ভরিয়ে দিয়েছেন ভালবাসায়

মুম্বই: সোনু সুদ (Sonu Sood) যেন সবসময়েই আলাদা। সাধারণ মানুষের পাশে সবসময় তাঁর দাঁড়ানোর চেষ্টা প্রবল। সম্প্রতি তিনি শ্যুটিং করছিলেন 'রোডিজ ১৯'-শো-টির। আর সেখানেই, হঠাৎ অন্য ভূমিকায় ধরা দিলেন অভিনেতা। হঠাৎ শ্যুটিং সেরে মজলেন, ধোসা আর ছোলে বটুরা বানানোয়। 

সবসময়েই সমাজে যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করেন সোনু সুদ। আর রোডিজের শ্যুটিং করতে এসে, কালো পোশাকে হঠাৎ তিনি নেমে পড়লেন ধোসা বানানোর কাজে। নিপূণ হাতে ব্যাটার তাওয়ায় ছড়িয়ে হালকা সেঁকে নিলেন, তারপরে তাতে ভরে দিলেন তরকারির পুর। সেই ধোসা ভাঁজ করে তুলে দিলেন তাঁরই সহকর্মী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-র প্লেটে। 

শুধু এখানেই থামলেন না সোনু, নিজের হাতে ভেজে ফেললেন বটুরাও। কালো পোশাকে নিজের এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সোনু। সঙ্গে লিখেছেন, কেউ যদি ধোসা বা ছোলে বটুরায় আগ্রহী হন, তাহলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে তিনি হ্যাশট্যাগ যোগ করে নিয়েছেন ছোট ব্যবসায়ীদের সমর্থন করার জন্যই তাঁর এই পদক্ষেপ। 

সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই পদক্ষেপের জন্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে। সোনুর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়, তাঁরাও তাঁর এই পোস্ট ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। তবে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন রিয়া চক্রবর্তীকে নিয়ে। সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর মৃত্যুর পরে একাধিক অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিকা রিয়ার বিরুদ্ধে। মাদককাণ্ডে হাজতবাসও হয়েছিল তাঁর। তবে অতীতকে ফেলে এখন অনেকটাই এগিয়ে গিয়েছেন রিয়া। তাঁকে দেখা যাচ্ছে রোডিজের বিচারকের ভূমিকায়। তবে সোশ্যাল মিডিয়া বলছে, রিয়াকে এখনও যেন বকলমে অনেকেই দায়ী করেন সুশান্তের মৃত্যুর জন্য যদিও এবিষয়ে কোনও প্রমাণ নেই। 

অন্যদিকে, এর আগেও একাধিকবার ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। তিনি বার বারই প্রমাণ করে দেন, কেন তিনি আলাদা সবার থেকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

আরও পড়ুন: Bhumi Pednekar Exclusive: '২ অভিনেত্রী কখনও বন্ধু হতে পারে না, একথা ভিত্তিহীন', কলকাতায় এসে বললেন ভূমি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget