এক্সপ্লোর

Sonu Sood: সাহায্যের আবেদনে জর্জরিত দুধ বিক্রেতা! মানবসেবার বার্তা সোনু সুদের

মাস্ক পরে কার্যত করুণ মুখে দাঁড়িয়ে এক দুধ বিক্রেতা। জোর গলায় অভিযোগের সুরে তিনি বলছেন, 'মাঝরাতে ফোন আসে, সকাল বেলা ফোন আসে... সারাদিন ফোন আসতে থাকে। এত সমস্যা হয়!' যিনি ভিডিও শ্যুট করছেন, তৎক্ষণাৎ একটু কড়া সুরে উত্তর দিচ্ছেন, 'আমার কাছে তো ফোন আসে, আমিও তো শুনি। তোর এত কী সমস্যা!' গলাটা সোনু সুদের। ভিডিও শ্যুটও করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মজার সেই ভিডিও।

মুম্বই: মাস্ক পরে কার্যত করুণ মুখে দাঁড়িয়ে এক দুধবিক্রেতা। জোর গলায় অভিযোগের সুরে তিনি বলছেন, 'মাঝরাতে ফোন আসে, সকাল বেলা ফোন আসে... সারাদিন ফোন আসতে থাকে। এত সমস্যা হয়!' যিনি ভিডিও শ্যুট করছেন, তৎক্ষণাৎ একটু কড়া সুরে উত্তর দিচ্ছেন, 'আমার কাছে তো ফোন আসে, আমিও তো শুনি। তোর এত কী সমস্যা!' গলাটা সোনু সুদের। ভিডিও শ্যুটও করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মজার সেই ভিডিও।

করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। নজির সৃষ্টি করেছেন। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকেই কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ... মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। একেবারে প্রথম বছরের মতই দ্বিতীয় বছরে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। 

সোনুর পোস্ট করা এই নতুন এই ভিডিও তার দুধ বিক্রেতার। তাঁর অভিযোগ, গোটা দিন তাঁর মোবাইলে ফোন আসছে। প্রত্যেকেই ফোন করে সোনু সুদের খোঁজ চাইছেন। কারও আর্জি হাসপাতালে ভর্তি করানোর। আবার কেই অভিযোগ করছেন, তাঁর বার্তা ঠিকভাবে পৌঁছনো হচ্ছে না সোনু সুদের কাছে। হাসতে হাসতে সোনু সুদ উত্তর দিচ্ছেন, 'মানুষের সেবা তো করতেই হবে। আমার কাছেও তো সারাদিন প্রচুর ফোন আসে। আমি কি সামলাই না!' করুণ স্বরে সেই দুধবিক্রেতার উত্তর, 'আপনার মত ক্ষমতা আর শক্তি আমার নেই। আমি আমার সাধ্য মতো কাজ করি।'

ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, 'এত চাপ আর ও নিতে পারছে না। সবাই আমায় প্রশ্ন করেন, কী করে আমি সবটা সামলাই। একদিন এসে আমার সঙ্গে থাকুন। তাহলেই বুঝতে পারবেন'

 সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। ৪৬ সেকেন্ডের ভিডিও জুড়ে ক্রমাগত আসছে মেসেজ, ফোন। ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, 'এই গতিতে সাহায্যের আবেদন আসছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাইকে সাহায্য় করার। যদি কারোও সাহায্যের উত্তর না দিতে পারি আমাদের ক্ষমা করবেন।' এর কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছিলেন সোনু সুদ। সেখানে তিনি লিখেছিলেন, রাতে ঘুমাতে পারছেন না তিনি। সারাদিন মানুষের সাহায্যের আর্তি আসছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget