এক্সপ্লোর

Telugu superstar Soundarya: ‘সূর্যবংশম’ খ্যাত সৌন্দর্যর মৃত্যু নিয়ে, টানাপোড়েন, প্রভাবশালী অভিনেতার ভূমিকায় প্রশ্ন, মুখ খুললেন নায়িকার স্বামী

Soundarya Death Investigation: দু’দশক আগে বিমান দুর্ঘটনায় সৌন্দর্যর মৃত্যু হলেও, তার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে সম্প্রতি অভিযোগ দায়ের হয়।

নয়াদিল্লি: প্রায় দু’দশক পর অভিনেত্রীর মৃত্যু নিয়ে নতুন করে শোরগোল। থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে। সেই নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন ‘সূর্যবংশম’ খ্যাত নায়িকা সৌন্দর্যর স্বামী জি এস রঘু। স্ত্রীর মৃত্যু নিয়ে এতদিন পর জলঘোলা হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি অভিযোগের সত্যতা নিয়ে জানালেন নিজের মতামত। (Telugu superstar Soundarya)

দু’দশক আগে বিমান দুর্ঘটনায় সৌন্দর্যর মৃত্যু হলেও, তার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে সম্প্রতি অভিযোগ দায়ের হয়। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বর্ষীয়ান অভিনেতা মোহনবাবু সৌন্দর্য এবং তাঁর ভাই অমরনাথকে খুন করিয়ে থাকতে পারেন বলে দাবি করেন অভিযোগকারী চিট্টিমল্লু। নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।  (Soundarya Death Investigation)

সেই নিয়ে শোরগোলের মধ্যে মুখ খুললেন সৌন্দর্যর স্বামী রঘু। মোহনবাবুর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা’ বলে জানালেন তিনি। রঘুর কথায়, “গত কয়েক দিন ধরে হায়দরাবাদের একটি সম্পত্তিকে সামনে রেখে শ্রদ্ধেয় মোহনবাবু এবং শ্রীমতী সৌন্দর্যকে নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। আমি এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি। মোহনবাবু বেআইনি ভাবে আমার স্ত্রীর  কোনও সম্পত্তি দখল করেননি।”

রঘু আরও বলেন, “ওঁর (মোহনবাবু) সঙ্গে সম্পত্তির কোনও লেনদেন হয়নি আমাদের। আমি অন্তত তেমনই জানি। ২৫ বছরেরও বেশি সময় ধরপে মোহনবাবুকে চিনি। উনি আমার ভাল বন্ধু। আমাদের পরিবার, আমার স্ত্রী, শাশুড়ি, শ্যালক, সকলের সঙ্গেই ওঁর ভাল সম্পর্ক ছিল। আমরা সকলে ওঁকে বরাবর সম্মান এবং ভরসা করে এসেছি। আবারও বলছি, মোহনবাবুর সঙ্গে সম্পত্তির কোনও লেনদেন হয়নি আমাদের।”

রঘু নিজের অবস্থান স্পষ্ট ভাবে তুলে ধরলেও, এত বছর পর হঠাৎ সৌন্দর্যর মৃত্যুর কারণ খতিয়ে দেখার দাবি উঠল কেন, আর তাতে মোহনবাবুর নামই বা জড়াল কী করে, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য। সেই সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। ওই প্রাইভেট বিমানে সওয়ার ছিলেন তাঁর ভাইও। বিজেপি-র হয়ে করিমনগরে প্রচারে যাওয়ার সময় এক ইঞ্জিনের Cessna 180 বিমানটি ভেঙে পড়ে। সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনার পর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, ফলে সৌন্দর্যর দেহ পর্যন্ত উদ্ধার করা যায়নি।

এত বছর পর নতুন করে সৌন্দর্যর মৃত্যুর তদন্ত চেয়ে অভিযোগকারী চিট্টিমল্লু দাবি করেন, শামশাবাদ গ্রামে সৌন্দর্যদের ছয় একর জমি ছিল। সেই জমি বিক্রির জন্য লাগাতার সৌন্দর্য এবং তাঁর ভাই অমরনাথের উপর চাপ সৃষ্টি করছিলেন মোহনবাবু। সৌন্দর্য এবং তাঁর ভাই নতিস্বীকার করেননি। সেই নিয়ে চরমে পৌঁছয় সংঘাত। সৌন্দর্যর মৃত্যুর পর জোরপূর্বক ওই জমির দখল নেন মোহনবাবু। একই বিমানে সওয়ার  সৌন্দর্য এবং তাঁর ভাইয়ের মৃত্যু তাই খতিয়ে দেখা উচিত বলে দাবি তোলেন তিনি। কিন্তু সৌন্দর্যের মৃত্যুতে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন তাঁর স্বামী।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget