এক্সপ্লোর

Actor Soumitra Chatterjee Death: মিমির অভিনয় দেখে বললেন, 'তোমার টিমে একটা কেএল রাহুল আছে বলোনি তো': শিবপ্রসাদ

ক্রিকেটপ্রেম থেকে শান্তিনিকেতনের স্মৃতি, শ্যুটিং-এর অভিজ্ঞতা, এবিপি আনন্দে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে অকপট শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

কলকাতা: 'অলীক সুখ'-এর হাত ধরে শুরু হয়েছিল সম্পর্কটার। তারপর একে একে 'বেলাশেষে', 'প্রাক্তন', 'পোস্ত'... কখন যে রূপোলি পর্দা পেরিয়ে সম্পর্কটা পরিবারের মত হয়ে গিয়েছিল, বুঝতেই পারেননি পরিচালক। ক্রিকেটপ্রেম থেকে শান্তিনিকেতনের স্মৃতি, শ্যুটিং-এর অভিজ্ঞতা, এবিপি আনন্দে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে অকপট শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথম যে শব্দটি শিবপ্রসাদ ব্যবহার করলেন, সেটি হল 'কর্মযোগী'। মোবাইল ফোনে বললেন, ওনার সঙ্গে কাটানো প্রচুর স্মৃতি মনে পড়ে যাচ্ছি। কাজের সূত্রে একাধিকবার শান্তিনিকেতনে গিয়ে থেকেছি। আমরা শ্যুটিং শেষে একটা পার্টি করতাম প্রত্যেকবার। সেখানে সৌমিত্রকাকু আবৃত্তি করতেন প্রতিবার। অবাক হয়ে শুনতাম। আর প্রাক্তন-এ ওঁনায় গলায় হঠাৎ দেখা আবৃত্তি তো আলাদা মাত্রা যোগ করেছিল ছবিটায়। আমার বেলাশুরু-র কাজ শেষ হয়ে গিয়েছিল। কেবলমাত্র সৌমিত্রকাকুকে দেখাব বলেই একটা স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলাম। অতিমারী পরিস্থিতির জন্য সেটা বাতিল করতে হয়। ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হলে আবার আয়োজন করব সব নতুন করে। ছবিটা ওঁকে শেষবারের জন্য দেখাতে পারলাম না। এই আফশোসটা রয়ে যাবে।' কাজ করতে ভালোবাসতেন সৌমিত্র। কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকতে চাইতেন। আর ভালোবাসেন ক্রিকেট-আড্ডা। শ্যুটিং থেকে শুরু করে জীবনের যাবতীয় উদাহরণ, তাঁর সমস্ত কথাতেই থাকত ক্রিকেটের প্রসঙ্গ। শিবপ্রসাদ বলছেন, 'পোস্তর শ্যুটিং চলাকালীন, মিমি বেশ কয়েকটা শটে দারুণ অভিনয় করছিল। সৌমিত্রকাকু সেখানে ছিলেন। আমায় ডেকে বললেন, আরে এতো কে এল রাহুল। তুমি তো বলোনি, তোমার টিমে একজন কে এল রাহুল আছে! ক্রিকেটে কে কেমন খেলছে সমস্ত খবর ছিল তাঁর নখদর্পণে।' স্মৃতি হাতড়ে শিবপ্রসাদ যোগ করলেন, ওঁর এমন একটাও জন্মদিন যায়নি যেখানে উনি কাজ রাখেননি। শেষবার জন্মদিনেও একদিনে ৩টে নাটকের শো করেছিলেন।' লকডাউনে ছবি এঁকেছেন, কবিতা লিখেছেন, ভেবেছেন নতুন নাটক! শিবপ্রসাদ বলছেন, ওনাকে কখনও হতাশা গ্রাস করতে পারত না। ওনার সঙ্গে নতুন কাজ নিয়ে কথাও হয়েছিল। ১৪ ডিসেম্বর থেকে একটা কাজ শুরু হওয়ার কথা ছিল। সেটা অসমাপ্তই থেকে যাবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget