এক্সপ্লোর

Soumitra Chatterjee Death: ‘ওই তো দিল্লি গিয়েছিলাম দাদাসাহেব ফালকেটা আনতে, যেন বাজার করে ফিরলেন!’ ‘সৌমিত্রকাকু’-র স্মৃতি ভীড় করছে মুকুলের মনে

‘সোনার কেল্লা’ থেকে ‘সমান্তরাল’, প্রায় ৪৫ বছরের সম্পর্ক ‘ফেলুদা’ আর ‘মুকুল’-এর। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর শোনবার পর থেকে অজস্র স্মৃতি ভীড় করে আসছে কুশল চক্রবর্তীর মনে।

কলকাতা: ‘হঠাৎ ফোন, শুনলাম সৌমিত্রকাকুকে বাড়ি পৌঁছে দিতে হবে। তখন একটু রাত হয়েছে। দেখে মনে হল, ওনার শরীরটা ভালো নেই। জিজ্ঞাসা করায় উনি বললেন, দিল্লি গিয়েছিলাম, ফ্লাইট লেট ছিল। শ্যুটিং ছিল?  সৌমিত্রকাকু বললেন, না না, ওই দাদাসাহেব ফালকে আনতে গিয়েছিলাম। বলার ভঙ্গি এমন, যেন বাজার করে ফিরলেন। এমনই সাদামাটা মানুষ ছিল সৌমিত্রকাকু।’ এক নিঃশ্বাসে ঘটনাটা বলে থামলেন কুশল চক্রবর্তী। ‘সোনার কেল্লা’ থেকে ‘সমান্তরাল’, প্রায় ৪৫ বছরের সম্পর্ক ‘ফেলুদা’ আর ‘মুকুল’-এর। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর শোনবার পর থেকে অজস্র স্মৃতি ভীড় করে আসছে অভিনেতার মনে।

একবার ‘এবং তুমি আর আমি’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছিল কুশল আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। কমেডি ছবিতে অভিনয় করতে কুশল বললেন, ‘আমি সৌমিত্রকাকুকে বলেছিলাম, কমেডি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা তো আমার নেই। আমায় বললেন, একদিন ফোন করে বাড়ি চলে আয়। যেদিন গেলাম, আমায় আড়াই ঘণ্টা ধরে সমস্ত খুঁটিনাটি শিখিয়েছিলেন সৌমিত্রকাকু। শেষে আমায় মজা করে বলেছিলেন, আমার চুলটা যদি এখন তোর মতো থাকত, পাঠটা আমিই করতাম।’

কখনও নিন্দা পছন্দ করতেন না সৌমিত্র। আড্ডায় কথা উঠলে এড়িয়ে যেতেন পূর্ব কথা। কুশল বলছেন, ‘যে কোনও বিষয়েই গল্প জমিয়ে দিতে পারতেন সৌমিত্রকাকু। কিন্তু কখনও কারও নামে খারাপ কথা বলতে চাইতেন না। প্রসঙ্গ উঠলে বলতেন, ওইসব আগের কথা ছেড়ে দাও।’

মানুষ কুশলকে মনে রেখেছে ‘মুকুল’ হিসাবে। রুপোলি পর্দায় যে চরিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। জীবনের প্রথম সিনেমায় সত্যজিৎ রায়-সৌমিত্র চট্টোপাধ্যায় যুগলবন্দির সাক্ষী। ‘সত্যজিতের ফেলুদা’র প্রয়াণে ‘মুকুল’ মর্মাহত। সৌমিত্রর সঙ্গে সোনার কেল্লা-য় অভিনয়ের কথা ভেবে এখনও রোমাঞ্চিত হন কুশল। যদিও শ্যুটিংয়ের অভিজ্ঞতা খুব একটা মনে পড়ে না। কুশল বলছেন, ‘সোনার কেল্লার শ্যুটিংয়ের সময়ে আমি অনেকটা ছোট। মাত্র ৫-৬ বছর বয়স তখন। তাই স্পষ্টভাবে মনে পড়ে না শ্যুটিংয়ের খুঁটিনাটি। তবে আমার সঙ্গে সৌমিত্রকাকু যে খুব গল্প করতেন, তা বেশ মনে আছে।’

মুকুলকে চিরকালই স্নেহের চোখে দেখতেন ফেলুদা। কুশলের মনে পড়ছে, ’একসঙ্গে শ্যুটিং থাকলে কখনও আমায় না বলে বাড়ি যেতেন না। প্যাক আপের পর বলে যেতেন, আমি বাড়ি যাচ্ছি, কাল তোর সঙ্গে আবার দেখা হবে তো?’ ‘সৌমিত্রকাকু’-র সঙ্গে সত্যিই আর দেখা হবে না! মানতে পারছেন না কুশল।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget